‘তেলাপোকা’র ভয়ে কার্যত লকডাউনে দিল্লি!

সিজেপির ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচি

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৮:০০ এএম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত লডাউনে চলে গেছে ভারতের রাজধানী রাজধানী দিল্লি। শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এই মহা-সমাবেশ ঠেকাতে ও সম্ভাব্য সহিংসতা এড়াতে রাজধানীজুড়ে জারি করা হয়েছে অভূতপূর্ব ও সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা।


শুক্রবার রাত ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য সেন্ট্রাল দিল্লির বিশাল এলাকা জুড়ে মোবাইল ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডেপুটি কমিশনার মনিষী চন্দ্র জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জনপথ ও কর্তব্য পথ মোড়কে কেন্দ্র করে চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সব মোবাইল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ স্থগিত থাকবে।

ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ বা ‘স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি ও ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছে সিজেপি কর্মী, ছাত্র সংগঠন, সাধারণ নাগরিক এবং বিরোধী রাজনৈতিক দলগুলো। আন্দোলনকারীরা দিল্লিতে বিশাল মিছিল নিয়ে পৌঁছানোর ঘোষণা দেওয়ায় দিল্লির কেন্দ্রস্থল কার্যত অবরুদ্ধ করে ফেলা হয়েছে।


সমাবেশ রুখতে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকার একযোগে রাজধানীজুড়ে ৩৭ স্তরের একটি বিশাল নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে। প্যারা-মিলিটারি বাহিনী বা সিএপিএফ’র প্রায় ২৩ হাজার সদস্য এবং দিল্লি পুলিশের আরও ৫ হাজার সদস্য মিলিয়ে মোট ২৮ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মীকে রাজধানীর রাজপথে মোতায়েন করা হয়েছে।

দিল্লির যন্তর মন্তরগামী সব প্রধান সড়কে বসানো হয়েছে কাঁটাতার ও ভারী ব্যারিকেড। এছাড়া পুরো সেন্ট্রাল দিল্লি এলাকায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’-এর ১৬৩ ধারা (সাবেক ১৪৪ ধারা) জারি করা হয়েছে, যার অধীনে যে কোনো ধরণের জনসমাবেশ, মিছিল বা পাঁচজনের বেশি মানুষের একত্র হওয়া সম্পূর্ণ বেআইনি ঘোষণা করা হয়েছে।


সাধারণ মানুষের যাতায়াত এবং আন্দোলনকারীদের একত্রিত হওয়া রুখতে দিল্লি জুড়ে জারি করা হয়েছে চরম বিধিনিষেধ:

  • মেট্রো চলাচলে নিষেধাজ্ঞা: দিল্লি মেট্রো রেল কর্পোরেশন শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দিল্লির উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম ও মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ ৪৫টি মেট্রো স্টেশনের সমস্ত প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক, জনপথ ও মান্ডি হাউসের মতো ব্যস্ত স্টেশনগুলো রয়েছে। তবে যাত্রীদের সুবিধার্থে কেবল ইন্টারচেঞ্জ বা ট্রেন বদলের সুযোগ চালু থাকবে।
  • ট্রেন সার্ভিস স্থগিত: শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত দীর্ঘ ১০ ঘণ্টা নতুন দিল্লি ও নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে সব ট্রেন চলাচল বাতিল ও স্থগিত ঘোষণা করা হয়েছে। যেসব দূরপাল্লার মেইল ও এক্সপ্রেস ট্রেন এই সময়ে আসার কথা ছিল, সেগুলোকে উৎস স্টেশন থেকেই বাতিল করা হয়েছে।
  • রাইড শেয়ারিং ও খাবারের অ্যাপে নজরদারি: উবার ও ওলার মতো অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি চালকদের যন্তর মন্তরমুখী কোনো 'সন্দেহভাজন' যাত্রী না তোলার জন্য সতর্ক করেছে পুলিশ। এমনকি রেস্তোরাঁ ও জুম্যাটোর মতো ফুড ডেলিভারি অ্যাপের বড় সাইজের অর্ডারের ওপরও পুলিশ নজর রাখছে, যাতে আন্দোলনকারীদের গোপনে একত্র হওয়ার আস্তানা খুঁজে বের করা যায়।
  • সীমান্তে তল্লাশি ও মদের দোকান বন্ধ: রাজস্থান, হরিয়ানা ও উত্তর প্রদেশ সংলগ্ন দিল্লি সীমান্তগুলোতে বসানো হয়েছে পুলিশি তল্লাশি চৌকি। ৯ ও ১০ অক্টোবর পুরো দিল্লিতে সব খুচরা মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আবগারি বিভাগ। এছাড়া শহরের ‘নামো ভারত’ বা আরআরটিএস ট্রেন স্টেশনও (সারাই কালে খান ও নতুন অশোক নগর) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিজেপি নেতা অভিজিৎ ডিপকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, প্রশাসনিক বাধা সত্ত্বেও তারা কোনোভাবেই রাজপথ ছাড়বেন না এবং যে কোনো মূল্যে যন্তর মন্তরের দিকে পদযাত্রা করবেন। পুলিশের এই কড়া অবস্থানকে কেন্দ্র করে গোটা দিল্লি জুড়ে এখন থমথমে পরিস্থিতি ও তীব্র উত্তেজনার পারদ চড়ছে।

একাত্তর/এআরএস
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
আগামী ১০ অক্টোবর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ প্রতিবাদ সমাবেশকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ভারতের জাতীয় রাজধানী। বিক্ষোভ কর্মসূচিতে...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের তৃতীয় দিনে নজিরবিহীন শান্ত ও সুশৃঙ্খল উপায়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে আন্দোলনের ধারাবাহিকতায় টানা তৃতীয় দিনে পা দিল কংগ্রেস সমর্থিত ‘ইন্ডিয়া’ বিরোধী জোট।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ট্রলিতে ফেলে রেখে কৌশলে পালিয়ে গেছে দুই ব্যক্তি। শুক্রবার বেলা আড়াইটার দিকে অত্যন্ত নাটকীয় ও রহস্যজনকভাবে এই ঘটনা...
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
পানামার দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার এক তীব্র ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ।
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর