পাকনেজাদের পদত্যাগ, ইরানের নতুন তেলমন্ত্রী হামিদ বোভার্দ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৮ পিএম

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ ও পাল্টা অবরোধের মুখে ইরানের তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান নির্বাহী হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সরকারি তথ্য অনুযায়ী, পাকনেজাদ কিছুদিন আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তৎকালীন সময়ে প্রেসিডেন্ট তাঁকে দায়িত্বে বহাল থাকার অনুরোধ জানালেও পরবর্তীতে তাঁর অনড় অবস্থানের কারণে পদত্যাগপত্র গ্রহণ করতে বাধ্য হন পেজেশকিয়ান।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী উত্তপ্ত হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর থেকে ইরান এই প্রণালী দিয়ে বাণিজ্যিকভাবে তেল ও এলএনজিবাহী জাহাজ চলাচলে নানা বিধিনিষেধ আরোপ করে এবং অনুমতি ছাড়া পার হতে যাওয়া জাহাজে হামলা চালাতে শুরু করে।

এর পাল্টা জবাবে ওয়াশিংটন ইরানের সব গুরুত্বপূর্ণ বন্দরে কঠোর অবরোধ আরোপ করেছে, যার মূল লক্ষ্যই হলো তেহরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া। এই অবরোধ ও চরম অর্থনৈতিক চাপের কারণে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের পেট্রল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা দেয়, যা দেশটির অভ্যন্তরীণ অর্থনীতিকেও বেশ বড় ধাক্কা দিয়েছে।

তথ্যসূত্র: প্রেস টিভি-তাসনমি নিউজ

একাত্তর/এআরএস
ইরানকে লক্ষ্য করে ১,০০০ কিলোমিটার দূরে ঘাঁটি গেড়ে বসা শত্রুশক্তিকে ধরাশায়ী করতে এবার নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরিসর ও গতি নজিরবিহীনভাবে বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সশস্ত্র বাহিনী।...
ইরানি জাতির সুদৃঢ় প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র পুরোপুরি হতাশ হয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। রোববার পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ নিরসন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার লক্ষে দোহায় কাতারী মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের ফিডব্যাক বা প্রতিক্রিয়া গ্রহণ...
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন জনগণের উদ্দেশ্যে প্রকাশিত ২৬ পৃষ্ঠার এক চিঠিতে আগামী ৩ নভেম্বরের কংগ্রেশনাল নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্রদের ভোট না দেওয়ার...
‘লাইট-গেটেড আয়ন চ্যানেল’ ও ‘অপটোজেনেটিক্স’ বিষয়ক যুগান্তকারী আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার অর্জন করেছেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসারথ এবং দুই জার্মান বিজ্ঞানী পিটার...
জলবায়ু অর্থায়নে তরুণদের প্রবেশাধিকার বাড়ানো, বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ সংলাপের আয়োজন করেছে প্ল্যান...
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের...
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর