অবশেষে চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ের কারখানাগুলো থেকে তুলে নেওয়া হচ্ছে করোনা সম্পর্কিত বিধিনিষেধ।
ব্যবসা প্রতিষ্ঠানের ওপর আরোপ করা বিধিনিষেধগুলো বুধবার ১ জুন থেকে তুলে নেওয়া হবে। গত দুই মাস ধরে সাংহাইতে কঠোর লকডাউন চলছে।
কঠোর বিধিনিষেধের ফলে সেখানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কারখানায় করোনা বিধি তুলে নেয়া হলেও সাংহাইয়ের আবাসিক বাসিন্দারা বিধিনিষেধের মধ্যেই আছেন।
আবাসিক এলাকার দোকানগুলো এখনও হোম ডেলিভারি ব্যবস্থায় চালু রাখা হয়েছে। তবে বলা হয়েছে আরও বেশি বাসিন্দাকে বাড়ি থেকে বের হবার অনুমতি দেয়া হয়েছে।
আরও পড়ুন: এবার মেক্সিকোতে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ
এদিকে চীনের রাজধানী বেইজিংয়েও লকডাউন শিথিল করা হয়েছে। আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে পরিবহন ও কিছু শপিংমল। করোনা নিয়ন্ত্রণে আসায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।
সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, রোববার সাংহাইতে করোনায় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২২। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১৭০।
কর্মকর্তারা বলছেন, করোনার বিস্তার রোধ করতে ও কর্মক্ষেত্রে ফিরে আসা লোকের সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য যে বিধিনিষেধ দেওয়া হয়েছে তা সংশোধন করা হবে।