এবার মেক্সিকোতে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ

আপডেট : ৩০ মে ২০২২, ০১:৫৬ পিএম

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার পরে এবার মেক্সিকোতে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। দেশটির ডেপুটি হেলথ সেক্রেটারি হুগো লোপেজ-গ্যাটেল বিষয়টি নিশ্চিত করেছেন।

টুইটারে দেয়া পোস্টে হুগো লোপেজ-গেটেল জানান, আক্রান্ত ব্যক্তির বয়স ৫০ বছর। তিনি নিউ ইয়র্কের একজন স্থায়ী বাসিন্দা। বর্তমানে তিনি মেক্সিকো সিটিতে চিকিৎসাধীন রয়েছেন। 

তিনি বলেন, ওই ব্যক্তি সম্ভবত নেদারল্যান্ডস থেকে সংক্রমিত হয়েছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান হুগো লোপেজ-গেটেল।

এদিকে, স্থানীয় গণ্ডি পেরিয়ে অন্যান্য দেশে সংক্রমণ ছড়ানোর বিষয়টি নিয়ে বেশ চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলেছে, আগামী দিনে মাঙ্কিপক্স আক্রান্ত আরও বাড়তে পারে।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের ডিজিজ এজেন্সির আশঙ্কা আমেরিকা-ইউরোপসহ বিশ্বের প্রায় সব দেশেই মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়াতে পারে। এজন্য এখনই সতর্ক ব্যবস্থা নিতে হবে। 

আরও পড়ুন: অ্যারিজোনার মরুতে উড়োজাহাজের সুবিশাল কবরস্থান

গত ৭ মে ব্রিটেনে প্রথম মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়ে। এরপর সংক্রমণ উত্তর আমেরিকা এবং ইউরোপের দেশগুলিতে ছড়িয়ে পড়েছে। 

ভাইরাসের পশ্চিম আফ্রিকান স্ট্রেনই এই সংক্রমণের পিছনে দায়ী। আক্রান্ত হলেও বেশিরভাগ রোগী কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যান। মাঙ্কিপক্সে এখনও কোনও মৃত্যুর খবর নেই। 


একাত্তর/এসজে


মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
আমেরিকার প্রতিবেশী ও এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক মেক্সিকোতে দুর্ধর্ষ এক মাদক চক্র ও অপরাধী গোষ্ঠির প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সদস্যকে হত্যার ঘটনায় দেশটি জেড়ে রীতিমতো নরক গুলজার চলছে।...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর