ভারতের ফ্যাশন ডিজাইনারের রহস্যজনক মৃত্যু

ভারতের বিনোদক ও ফ্যাশন জগতে আবারো নক্ষত্রের পতন। এবার হায়দারাবাগের একটি ফ্ল্যাটে পাওয়া গেছে দক্ষিণের নামী ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার মরদেহ।

তার রহস্যজনক মৃত্যুকে ঘিরে এখন সরগরম টলিউড দুনিয়া। পুলিশ অপমৃত্যুর মামলা করে এরিমধ্যে তদন্ত নেমে পড়েছে। তবে এখনো কোন কুলকিনারা করতে পারেনি।

শনিবার (১১ জুন) হায়দারাবাদের বানজারা হিলসের একটি আবাসন থেকে উদ্ধার হল ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাদের ভাষ্য ডিজাইনার প্রত্যুষার মরদেহ সন্দেহজনক অবস্থায় তার ফ্ল্যাট থেকে পাওয়া গেছে। তার ঘর থেকে কার্বন-মনোক্সাইডের একটা বোতল পাওয়া গেছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কার্বন মোনো-অক্সাইড খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন আসার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পুলিশের ভাষ্য, প্রত্যুষা কার্বন-মনোক্সাইড ইনহেল করেছেন। তিনি সেটি স্টিমের সঙ্গে শরীরে গ্রহণ করেন। যার কারণে তার মৃত্যু হয়ে যায়।

রিপোর্ট অনুযায়ী প্রত্যুষা বাথরুমে কয়লা এবং স্টিম নিয়েছিলেন। যা মৃত্যুর কারণ হতে হতে পারে। অপমৃত্যুর মামলার পর নিজ থেকেই তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রত্যুষার পরিবার ও বন্ধুদের ই তথ্য জানানো হয়েছে এবং তাদের ফ্ল্যাটে ডাকা হয়েছে। মনে করা হচ্ছে প্রত্যুষা ডিপ্রেশন থেকে বের হতে না পারার কারণেই ঘটনা হতে পারে।


প্রত্যুষার বন্ধুরা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। বিষয়টি খতিয়ে দেখতে প্রত্যুষার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ডিজাইনার হিসাবে বলিউড ও দক্ষিণে বেশ জনপ্রিয় ছিলেন প্রত্যুষা। ২০১৩ সাল থেকেই তার কাজের প্রশংসা শোনা যায় নানা মহলে। ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।

আরও পড়ুন: পাকিস্তানে ভয়াবহ দাবানল

প্রত্যুষা আমেরিকা থেকে ফ্যাশন ডিজাইনে পড়াশুনা করেন। হায়দারাবাদে নিজের ক্যারিয়ার শুরু করেন। ২০১৩ সালে নিজের নামে লেবেল করেন। তারপর তরতর করে এগিয়ে যান তিনি।

টলিউডে বহু সেলিব্রেটির জন্য পোশাকের ডিজাইন করেছেন। তার বয় বড় ক্রেতা রয়েছে। গত কিছু দিনে বেশ কিছু কমবয়সী অভিনেত্রী এবং ফ্যাশন ডিজাইনার আত্মহত্যা করেছেন।


একাত্তর/আরএ