পাকিস্তানে ভয়াবহ দাবানল

আপডেট : ১২ জুন ২০২২, ০৯:২৪ পিএম

পাকিস্তানে গত সপ্তাহে শুরু হওয়া দাবানল তীব্র আকার ধারণ করেছে। দেশটির খাইবার পাখতুনের সোয়াত জেলার বিভিন্নস্থানে আগুন ছড়িয়ে পড়েছে। উদ্ধার কাজে নিয়োজিত দল এ তথ্য নিশ্চিত করেছে। এ খবর জানা গেছে জিও নিউজের এক প্রতিবেদনে।

জানা গেছে, মারঘুজারের পাহাড়ি এলাকায় নতুন করে দাবানল ছড়িয়েছে। এরই মধ্যে সেখানের অগুন নেভানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এতে আশপাশের বসতি এলাকায় আগুন ছড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে।

গতকাল (১১ জুন) সোয়াতের মাট্টা শহরের কালা কোট বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখনো সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

দেশটির বেশ কিছু বাহিনী, উদ্ধারকারী সেবা ও বেসরকারি প্রতিরক্ষা কর্মকর্তারা আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।

এর আগে অর্থাৎ গত সপ্তাহে শাংলায় তহসিল চাকেসারের একটি পাহাড়ে অবস্থিত আলী জান কাপরাই গ্রামে আগুন নেভাতে গিয়ে এক পরিবারের চার সদস্য নিহত ও অপর একজন আহত হন। তাছাড়া অন্য একজন নারী আগুনে পুড়ে গুরুতর আহত হন।


একাত্তর/এসএ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর