ওয়াশিংটনে বন্দুক হামলায় একজন নিহত, আহত তিন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি কনসার্টের কাছে বন্দুকধারীর হামলায় এক কিশোর নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

রোববার (১৯ জুন) হোয়াইট হাউজ থেকে মাত্র দুই মাইল দূরে এই হামলার ঘটনা ঘটে। তবে কে বা কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। 

এক সংবাদ সম্মেলনে ডিসি পুলিশ ডিপার্টমেন্ট জানায়, হামলায় এখন পর্যন্ত এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন। 

আরও পড়ুন: পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারালেন ম্যাক্রোঁ

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, 'মোচেলা' নামে ওই কনসার্টটি ফোর্টিন্থ এন্ড ইউ স্ট্রিটে অনুষ্ঠিত হচ্ছিলো। 

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে বন্দুক হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত এক মাসে বেশ কয়েকটি বন্দুক হামলার পর দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংশোধন করার জোর দাবি তুলেছেন আইন প্রণেতারা। 


একাত্তর/এসজে