দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইম্যানুয়েল ম্যাক্রোঁ পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারলেন না। রোববার (১৯ জুন) অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে তার এনসেম্বল জোট কয়েক ডজন আসন হারিয়েছে।
ম্যাক্রোঁর এনসেম্বল জোট সর্বোচ্চ সংখ্যক ভোট পেলেও, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ভোট পড়েনি তাদের পক্ষে।
নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বামপন্থী নেতা জ্যঁ-লুক মিলশ্যঁ’র নুপেস জোট। আর রেকর্ডসংখ্যক জয় পেয়েছে কট্টর ডানপন্থী মেরিন লা পেনের ন্যাশনাল র্যালি পার্টি।
আরও পড়ুন: ওয়াশিংটনে বন্দুক হামলায় একজন নিহত, আহত তিন
একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পার্লামেন্টে অন্তত ২৮৯টি আসন পেতে হতো ম্যাক্রোঁর দলকে। তবে আপাতত ২৪৫টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাদের। অন্যদিকে নুপেস জোট আসন পেয়েছে ১৩১টি ও ন্যাশনাল র্যালি ৮৯টি।
নির্বাচনের এই ফলাফলকে 'ডেমোক্র্যাটিক শক' বলে আখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী ব্রুনো লা মেয়ার। সবগুলো ব্লক সহযোগিতা না করলে ফরাসিদের সংস্কার ও রক্ষা করার ক্ষমতা বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।
একাত্তর/এসজে
