ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রায় চার মাসের মাথায় অবশেষে ইউরোপীয় ইউনিয়নের (ইউ) সদস্য পদ পেতে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। ইতোমধ্যে ইউক্রেনকে সদস্য পদ দেওয়ার প্রস্তাবে সম্মত হয়েছে ইউনিয়নের ২৭ সদস্যের প্রত্যেকেই।
বৃহস্পতিবার (২৩ জুন) থেকে দুই দিনের শীর্ষ সম্মেলনে ইউক্রেন ও প্রতিবেশী মালদোভার সদস্য পদের বিষয়ে আলোচনা হবে।
লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী জিন অ্যাসেলবর্ন ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বলেছেন, কোনো দেশই বিরোধিতা করছে না, আমরা মহান ঐক্য দেখাব।
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুশ টিভির সম্প্রচার শুরু হয়েছে বলে দাবি করেছে মস্কো। ওই অঞ্চলে এরই মধ্যে রাশিয়া নিজেদের মুদ্রা রুবল চালু করেছে, সেই সঙ্গে সেখানকার বাসিন্দাদের রুশ পাসপোর্টও দিতে শুরু করেছে দেশটি।
আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া পুনরায় তাদের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে নতুন করে হামলার পরিকল্পনা করছে।
উল্লেখ্য, গত মে মাসের মাঝামাঝি মস্কো খারকিভ থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে নিয়েছিল।
একাত্তর/জো