যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে
পরায় আবারও উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সঙ্গে ছোঁয়াচে এই
ভাইরাসটির বিস্তার ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত দুই সপ্তাহে ইউরোপজুড়ে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়ে গেছে। যাতে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা রয়েছে।
ইউরোপ বিষয়ক ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক হ্যান্স হেনরি ক্লাগ বলেন, ভৌগলিকভাবে কোন একটি এলাকায় মাঙ্কিপক্স বেড়ে যাওয়া রোধে জোরদার পদক্ষেপ গ্রহণে বিভিন্ন দেশের সরকার ও সুশীল সমাজের প্রতি আমার আন্তরিক আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, এই রোগের চলমান বিস্তার এড়ানোর দৌড়ে আমাদের জিততে হলে এই ব্যাপারে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ বাধ্যতামূলক।
গত মে মাসের গোড়ার দিকে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর বাইরে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগি শনাক্ত হয়। উল্লেখ্য, পশ্চিম ও মধ্য আফ্রিকার আঞ্চলিক রোগ এটি।
ক্লাগ জানান, গবেষণাগারে নিশ্চিত করা বিশ্বব্যাপী সব আক্রান্তের (৪৫০০) ৯০ শতাংশ রোগি ইউরোপের বাসিন্দা। এর অর্থ এ রোগের বিস্তারের কেন্দ্রে রয়েছে ইউরোপ।