বিনামূল্যে ক্যান্সার টিকা দেয়ার ঘোষণা রাশিয়ার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম

ইউক্রেন যুদ্ধের চলমান উত্তেজনা, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেই নিজস্ব এমআরএনএ ক্যানসার টিকা বা ভ্যাকসিন তৈরি করেছে রাশিয়া। ভ্যাকসিনটি ক্যানসার রোগীদের বিনামূল্যে দেয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে। তবে অন্যকোনো দেশকে বিনামূল্যে এ ভ্যাকসিন দেয়া হবে কি না, তা এখনও স্পষ্ট করেনি  মস্কো।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আঁন্দ্রে ক্যাপ্রিন রেডিও রোশিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

রোববার রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাসের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন গবেষণা কেন্দ্রের সহযোগিতায় ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে।

২০২৫ সালের প্রথম দিকে এটিকে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে পুতিন প্রশাসনের। তবে ঠিক কবে নাগাদ ভ্যাকসিনটি ক্রেতাদের নাগালে আসবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

এর আগে, গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’র ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ তাসকে বলেন, ভ্যাকসিনটির প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে দেখা গেছে, এটি টিউমার বেড়ে যাওয়া এবং শরীরে ছড়িয়ে পড়া রোধ করে।

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর