লঙ্কান প্রেসিডেন্ট ভবনের সুইমিংপুলে বিক্ষোভকারীরা

তীব্র অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষুব্ধ জনতার তোপে বাসভবন ছেড়ে পালিয়েছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে। শনিবার (৯ জুলাই) দুপুরে দেশটির প্রেসিডেন্ট ভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ জনতা।

জলকামান, বুলেট, ব্যারিকেড আর টিয়ারশেলের বাধা অতিক্রম করে প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করার পরে বিক্ষোভকারীদের উল্লাসে প্রেসিডেন্টের সুইমিংপুলে সাঁতার কাটতে দেখা গেছে।

সুইমিংপুলটিতে শ্রীলংকার জাতীয় পতাকা নেড়ে বিক্ষোভকারীদের একটি উল্লাস করতে  দেখা গেছে।

দেশটির শীর্ষ এক সরকারী সূত্র ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে, পরিস্থিতি "নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে" এমন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতিকে গতকাল রাতে সেনা সদর দফতরে স্থানান্তরিত করা হয়েছিল।

এদিকে, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন।  তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে,  তিনি সংসদ তলব করার জন্য স্পিকারের কাছে অনুরোধ করেছেন।


একাত্তর/এসএ