শ্রীলঙ্কা সংকট কোন পথে, জানা যাবে বুধবার

আপডেট : ১২ জুলাই ২০২২, ১০:২০ এএম

অবশেষে গণদাবির মুখে পদত্যাপের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। গেল শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নেয়ার আগেই গোতাবায়া পালিয়ে যান।

তিনি এখন কোথায় আছে সেটি সম্পর্কে নিশ্চিত করা যায়নি। এনিয়ে সরকার পক্ষ থেকে এখনো কিছু বলেনি। তবে জানা গেছে গোতাবায়া নৌবাহিনীর একটি জাহাজে করে শ্রীলঙ্কার উপকূলীয় এলাকার কাছাকাছি অবস্থান করছেন। একই ধরনের খবর দিয়েছে বার্তা সংস্থা বিবিসিও।

image


অর্থনৈতিক সংকটে দেউলিয়া ঘোষণা করে শ্রীলঙ্কাতে গেলো কয়েক মাস ধরেই রাজাপাকস পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ। ক্ষমতা থেকেই এই পরিবারের সদস্যদের সরে দাঁড়ানোর দাবিতে তাদের আন্দোলন দিনে দিনে তীব্র হয়েছে।

image


এরই ধারাবাহিকতায় চূড়ান্ত প্রকাশ ঘটে গেলো শনিবার। এদিন দেশটির সব অঞ্চল থেকে মানুষ ট্রেন-বাস ও লঞ্চে করে কলম্বোতে জড়ো হয়ে প্রেসিডেন্ট প্রাসাদ ঘেরাও করে। এ পর্যায়ে পুলিশ বাধা দিলেও জনতার বিক্ষোভ আরও জোরালো হয়। বাধা উপেক্ষা করে প্রাসাদে ঢুকে পড়ে তারা।

image


সেই থেকে বিক্ষোভকারীরা প্রাসাদের ভেতরেই অবস্থান করছেন। তারা জানিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়ে ও প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে পদত্যাগ না করা পর্যন্ত তারা প্রাসাদ ছেড়ে যাবেন না। পরদিন লঙ্কার স্পিকার জানান, গোতাবায়া বুধবার পদত্যাগ করবেন।

image


কিন্তু এই ঘোষণার পরও ধোঁয়াশা কাটছিলো না। পরে সোমবার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলা হয়, বুধবারই প্রেসিডেন্ট গোতাবায়া পদত্যাগ করছেন। স্পিকারের কাছে পদত্যাপপত্র দেয়ার পরই আগামী বছর মার্চের আগে রাষ্ট্রপতি ও সংসদীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

image


প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের কার্যালয়ে থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট গোতাবায়া তাদেরকে আশ্বস্ত করেছেন যে, তিনি বুধবার পদত্যাগ করবেন। শ্রীলঙ্কার সংবিধান বলছে, প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হলে স্পিকারের কাছে লিখিতভাবে জানাতে হবে। এখনও তেমন কিছু হয়নি।

গেলো শনিবার বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নেয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন দেয়। এই ঘটনার পরপরই রানিল বিক্রমাসিংহেও পদত্যাগ করার কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, শিগগিরই তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

image


লঙ্কার বিক্ষোভকারীরা মনে করছেন, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাদের দীর্ঘ দিনের আন্দোলন চূড়ান্ত বিজয় অর্জিত হবে না। তাই তারা ঘোষণা দিয়েছেন, গোতাবায়া ও রানিল আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা পর্যন্ত তারা প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে যাবেন না।

শনিবারের ব্যাপক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে এক জরুরি আলোচনা সভায় সিদ্ধান্ত জানানো হয়, গোতাবায়া রাজাপাকসে আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন বলে নিশ্চিত করেছেন। পরে বিক্রমাসিংহে অথবা অন্য কেউ এ পদে শপথ নেবেন।

image


এই সভায় বিক্রমাসিংহে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়েছেন। অনেক সংসদ সদস্য তাকে তার দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন। অনেকে তাকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণেরও আহ্বান জানান। সেসঙ্গে অর্থনৈতিক দুরবস্থা কাটাতে আইএমএফের সাথে আলোচনা যেতে বলেছেন।

অন্যদিকে বিরোধী নেতা সাজিত প্রেমাদাসাও শনিবারের ঘটনার পর আলাদা আরেক আলোচনার আয়োজন করেন। সেখানে তিনি ইঙ্গিত দেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রধানমন্ত্রী হিসাবে ডুল্লাস আল্লাহাপ্পেরুমাকে সমর্থন করবেন। তবে সাজিত এখন সংসদের সংখ্যাগরিষ্ঠতা পাননি।

image


এদিকে, সোমবার এক আলোচনা সভায় শ্রীলঙ্কার মন্ত্রি পরিষদের সব সদস্য একযোগে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে একটি সর্বদলীয় সরকার গঠনে একমত হয়েছেন। এর পরই বিক্রমাসিংহের কার্যালয়ে থেকে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয় নিশ্চিত করা হয়।

একই দিন বিকালে প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহের নেতৃত্বে এক সর্বদলীয় সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, প্রেসিডেন্ট গোতাবায়া পদত্যাগ করার পর ১৫ জুলাই সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে। আর ১৯ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেয়া হবে।

পরের দিন ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে প্রেসিডেন্ট নির্বাচন করবে। অন্যদিকে প্রধানমন্ত্রী রানিল পদত্যাগ করার পর স্পিকার মাহিন্দ ইয়াপা আবেবর্ধনে অন্তবর্তীকালীন সময়ের জন্য একজনকে সরকারের দায়িত্ব দেবেন।

 

একাত্তর/এসএ

আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার এক...
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে সাগর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ৬৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫৬ জন। রয়টার্সের খবর।তাদের বহনকারী...
মালয়েশিয়ায় একটি হাইওয়ের ওপর একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ১০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার উড়োজাহাজটি রাজধানী কুয়ালালামপুরের পশ্চিমে ল্যাংকাউই থেকে সেলাঙ্গোর যাচ্ছিল।মালয়েশিয়ার...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর