শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি, কলম্বোতে কারফিউ

আপডেট : ১৩ জুলাই ২০২২, ০২:৩৭ পিএম

জরুরি অবস্থা জারি হলো বিক্ষুব্ধ শ্রীলঙ্কায়। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পরপরই এ ঘোষণা আসে। পাশপাশি দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে জারি করা হয়েছে কারফিউ।

স্থানীয় সময় বুধবার (১৩ জুলাই) লঙ্কান প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।  

প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের মুখপাত্র দিনুক কলম্বেজ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রেসিডেন্ট দেশের বাইরে থাকায় দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পুলিশ বলেছে, পশ্চিম প্রদেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। যার মধ্যে রাজধানী কলম্বো রয়েছে। রাজাপাকসে সামরিক বিমানে মালদ্বীপে যাওয়ার পরে ক্রমবর্ধমান বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেছেন, কলম্বোতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভ চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের কারফিউ দরকার। 

এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে তিনি মালদ্বীপ গেছেন বলে জানা গেছে।

অভিবাসন কর্মকর্তারারা জানিয়েছেন, পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে গোতাবায়া দেশ ছেড়েছেন। 

এর আগে অর্থনৈতিক সংকটে পড়ে দেশটি। গত মার্চ থেকে  শ্রীলঙ্কায় চলছে সরকারবিরোধী বিক্ষোভ। শনিবার (৯ জুলাই) শত শত বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনে ঢোকে। এরপর এদিন রাতে পদত্যাগের ঘোষণা দেন গোতাবায়া। ঘোষণা অনুযায়ী বুধবার (১৩ জুলাই) তার পদত্যাগের কথা। এর আগে তিনি দেশ ছাড়লেন।

স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এরইমধ্যে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে মাঠে নেমেছে দেশের নিরাপত্তাবাহিনী। সেনা টহলের পাশপাশি হেলিকপ্টারও যুক্ত হয়েছে এ কাজে।  


একাত্তর/আরবিএস  

ইরানে গত মাসের রক্তক্ষয়ী বিক্ষোভের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই কর্তৃপক্ষ দেশটির বিভিন্ন ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। বিশেষ করে তেহরানের কেন্দ্রস্থল ও উত্তরাঞ্চলের ক্যাফে, রেস্তোরাঁ,...
আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার এক...
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে সাগর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ৬৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫৬ জন। রয়টার্সের খবর।তাদের বহনকারী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর