মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের প্রতিবাদে তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে চীন।
এই সময়ে পেন্টাগনের শীর্ষ কর্তাদের ফোনকলও প্রত্যাখ্যান করছেন চীনা কর্মকর্তারা। শনিবার পলিটিকো এ তথ্য জানিয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত তিনজন জানান, গত কয়েক দিনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলির বেশ কয়েকটি ফোনকল ধরেননি চীনা কর্তারা।
এর আগে ৭ জুলাই চীনা জয়েন্ট চীফ অব স্টাফের সঙ্গে যোগাযোগ হয় মিলির। জুনে চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর।
শুক্রবার সামরিক এবং বেসামরিক কয়েকটি খাতে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সহযোগিতা বাতিলের ঘোষণা দেয় বেইজিং।
বন্ধ করে দেয়া হয়েছে আন্তঃসীমান্ত অপরাধ ও মাদক পাচার প্রতিরোধ এবং অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনে দু'দেশের মধ্যকার সহযোগিতা।
এদিকে, তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়াকে উসকানিমূলক ও কাণ্ডজ্ঞানহীন বলেছে হোয়াইট হাউস। বলেছে, চীনের হিসাব-নিকাশে ভুল রয়েছে।
আরও পড়ুন: মুনাফার পাহাড় গড়ছে বিশ্বের বড় তেল কোম্পানিগুলো
তাইওয়ানের সেনাবাহিনী চীনের এ মহড়াকে উসকানিমূলক হামলা বলেছে। এই সামরিক মহড়া নিয়ে কোনো মন্তব্য করেনি বেইজিং।
তবে ধারণা করা হচ্ছে, তাইওয়ান ঘিরে রোববার পর্যন্ত আকাশ ও জলপথে সামরিক মহড়া চালাবে চীন। চীনের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানোর অভিযোগ তুলেছে ওয়াশিংটন।
একাত্তর/এসজে