মুনাফার পাহাড় গড়ছে বিশ্বের বড় তেল কোম্পানিগুলো

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০১:৫১ পিএম

পৃথিবীজুড়ে হাহাকার জ্বালানি তেল নিয়ে। অনেক দেশেই চলছে প্রতিবাদ, আন্দোলন, রাহাজানি। তবে সুখের দিন কাটাচ্ছে বিশ্বের বড় তেল কোম্পানিগুলো। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাতে করোনাকালের ক্ষতি পুষিয়ে নিচ্ছে বিশ্বের জায়ান্ট সব তেল কোম্পানিগুলো। এসব প্রতিষ্ঠানের মুনাফা অল্প সময়েই ফুলে ফেঁপে উঠেছে। 

শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা কারো সবারই জানা। যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ নীতি সুদ হার বাড়িয়েছে। এর আগেই সেদেশে মূল্যস্ফীতির রেকর্ড হয়েছে। 

মূলত ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও চীন-তাইওয়ান উত্তেজনা সহ নানা সংকটে বেসামাল বিশ্ব অর্থনীতি। এমন দুঃসহ সময়ে মুনাফার পাহাড় গড়ছে তেল কোম্পানিগুলো।

তেলের বিশ্ববাজারে প্রতি দিন মুনাফা হয় তিন বিলিয়ন ডলার। কোভিড পরবর্তী সময়ে তা আরো বেড়েছে মুনাফার হার। সাম্প্রতিক সময়ে বিশ্ব সংবাদ মাধ্যমে চোখ ঘুরালেই মিলবে সেই প্রমাণ।

এবার তেল কোম্পানিগুলোর এ বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক হিসেব কি বলছে? এক্সোন মোবিলের আয় এ সময় সবচেয়ে বেশি ১৭.৬ বিলিয়ন ডলারের মুনাফা করেছে।

অন্যদিকে আরেক জায়ান্ট শেভরন এ প্রান্তিকে মুনাফা দেখিয়েছে ১১.৬ বিলিয়ন, ফ্রান্সের টোটাল করেছে ৯.৮ বিলিয়ন ডলারের মুনাফা। 

আরও পড়ুন: ইসরাইলি হামলায় ফিলিস্তিনের আরও এক জিহাদি নেতা নিহত

এদিকে গত ১৪ বছরে সর্বোচ্চ মুনাফার ঘোষণা দিয়েছে ব্রিটিশ পেট্রোলিয়াম। মুনাফা করেছে ৮.৫ বিলিয়ন ডলার। সব মিলিয়ে তেল কোম্পানির মোট মুনাফা ১০০ বিলিয়ন ডলার ছুঁয়েছে।

এমন মুনাফা নিয়ে টুইটে ক্ষোভ জানিয়েছেন ব্রিটিশ আইনপ্রণেতা সাবেক অর্থমন্ত্রী রেচাল রিভিস। এছাড়া গ্রীনপিসসহ অনেক সংস্থাও কটূক্তি করেছে তেলের বাজারে মুনাফা নিয়ে। 


একাত্তর/এসজে

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যেই নতুন করে বাণিজ্যিক মেরুকরণের জল্পনা শুরু হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা তথা মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং রুশ...
ইরানের দেয়া সাতদিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছে।
ইরানের জ্বালানি অবকাঠামো ও তেল ট্যাঙ্কারে যে কোনো মার্কিন হামলার জবাবে সমান ও সমপরিমাণ পাল্টা আঘাত হানার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মধ্যপ্রাচ্য...
আসন্ন শীত মৌসুমের আগেই ইউক্রেনের জ্বালানি ও খাদ্য অবকাঠামো ধ্বংস করতে নতুন করে হামলা জোরদার করেছে রাশিয়া। বৃহস্পতিবার গভীর রাতে দেশটির দক্ষিণ ওডেসা অঞ্চলের রোমানিয়া সীমান্তবর্তী ইজমাইল বন্দরে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর