শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত। এ ভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৫৪৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় দুইশ'।
একই সময় করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ তিন হাজার ৬৯৮ জন। আগের দিনের তুলনায় বেড়েছে শনাক্ত। একদিন আগেই শনাক্ত ছিল চার লাখ ৩৯ হাজার ৩৭৯ জন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ৭০০ জন এবং মারা গেছে ২৩৯ জন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৬১১ জন এবং মারা গেছে ২০২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৯৯ হাজার ৭৩৭ জন এবং মারা গেছে ৪৪ জন। ব্রাজিলে মৃত্যু হয়েছে ১৪৩ জনের এবং আক্রান্ত ১৩ হাজার ৪৪৪ জন।
এছাড়া ফ্রান্সে আক্রান্ত ২৬ হাজার ৯১৮ জন এবং মারা গেছে ৬০ জন। ইরানে আক্রান্ত এক হাজার ৯৫ জন এবং মারা গেছে ২৯ জন। ইতালিতে আক্রান্ত ২৪ হাজার ৮৮৪ জন এবং মারা গেছে ৮০ জন।
গেলো ২৪ ঘণ্টায় রাশিয়ায় মারা গেছে ৯৫ জন এবং আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৫০০ জন। ভারতে আক্রান্ত পাঁচ হাজার ৩০৭ জন এবং মারা গেছে ২৭ জন। আর অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ২০ জন এবং মারা গেছেন ৭৫ জন।
আরও পড়ুন: মোদিকে পদ্মা সেতু দেখার দাওয়াত দিলেন হাসিনা
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৯০০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৯ হাজার ১০০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৪৭২ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
একাত্তর/আরবিএস