করোনা টিকার দু'টি অত্যন্ত বিরল পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৬ পিএম

মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে স্নায়বিক ব্যাধি এবং মেরুদণ্ডের প্রদাহের মতো বিরল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।  

বৃহস্পতিবার ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, নিউজিল্যান্ড এবং স্কটল্যান্ডের ৯ কোটি ৯ লাখের বেশি মানুষের ওপর সমীক্ষা চালিয়েছেন গবেষকরা। 

তারা জানান, বিরল পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও করোনা টিকার গ্রহণের ফলে এই ভাইরাসের আক্রান্ত হাওয়ার ঝুঁকি অনেক কমেছে। 

গবেষণায় এমআরএনএ ভ্যাকসিন এবং মায়োকার্ডাইটিস (হৃৎপিণ্ডের পেশির প্রদাহ) এবং পেরিকার্ডাইটিস (হৃৎপিণ্ডের পাতলা থলির ফুলে যাওয়া) -এর বিরল পার্শ্বপ্রতিক্রিয়াগুলো একটি উচ্চ স্তরের নির্ভুলতার সাথে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও গুইলেন-বারে সিনড্রোম (যেখানে ইমিউন সিস্টেম স্নায়ু আক্রমণ করে) এবং সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস (মস্তিষ্কে এক ধরনের রক্ত জমাট বাঁধা) অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের সাথে যুক্ত বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে শনাক্ত করা গেছে।

এদিকে অ্যাস্ট্রাজেনেকা টিকা সম্পর্কিত তথ্য বিশ্লেষণে মস্তিষ্ক ও মেরুদণ্ডে প্রদাহ এবং ফুলে যাওয়ার মতো বিরল পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করা হয়েছে। 

গ্লোবাল ভ্যাকসিন ডেটা নেটওয়ার্কের সহ-পরিচালক অধ্যপক জিম বাটারি বলেন, এই অনুসন্ধান গবেষকদের স্বাধীনভাবে পার্শ্বপ্রতিক্রিয়া নিশ্চিত করতে উদ্বুদ্ধ করেছে। এবার প্রায় ৬৮ লাখ অস্ট্রেলিয়ান যারা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন তাদের একটি পৃথক ডেটাসেট বিশ্লেষণ করা সম্ভব হয়েছে।

গবেষণায় শুধু এনসেফালোমাইলাইটিসকে একটি বিরল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেই নিশ্চিত করা হয়নি, বরং বিপুল পরিমাণ অ্যাস্ট্রাজেনেকা সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণে নতুন বিরল পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করা গেছে, যা ট্রান্সভার্স মাইলাইটিস বা মেরুদণ্ডের প্রদাহ নামে পরিচিত।

গবেষকরা বলছেন, প্রতি ১০ লাখ ডোজে ০ দশমিক ৭৮টি ক্ষেত্রে এনসেফালোমাইলাইটিস এবং ট্রান্সভার্স মাইলাইটিসের জন্য ১ দশমিক ৮২টি ক্ষেত্রে অত্যন্ত কম ঝুঁকি রয়েছে। 

বাটারি আরও বলেন, লাখ লাখ মানুষ টিকা না নিলে আমরা এই বিরল পার্শ্বপ্রতিক্রিয়াগুলো সম্পর্কে জানতে পারতাম না। 

সিডনি বিশ্ববিদ্যালয়ের টিকা বিশেষজ্ঞ অধ্যাপক জুলি লিস্ক বলেন, এসব সমস্যা শনাক্ত করা এবং সমাধান করা একটি শক্তিশালী টিকাদান কর্মসূচির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরবিএস
অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা- কোভিশিল্ড নেয়ার পর দেশে সীমিত পরিসরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর। এই বিষয়ে মাঠ পর্যায়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিশ্ব স্বাস্থ্য...
করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১ দশমিক ৬ বছর কমেছে। পূর্বে বিজ্ঞানীরা যা ধারণা করেছিলেন, নাটকীয়ভাবে গড় আয়ু তারচেয়ে অনেক বেশি কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে প্রাণঘাতী করোনার প্রকোপ। বিভিন্ন দেশে গত এক মাসে করোনা সংক্রমণের হার বেড়েছে ৫২ শতাংশ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু হারও।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর