পরীক্ষামূলক ফ্লাইটের সময় একটি রুশ সামরিক বিমান রোববার সাইবেরিয়ার ইরকুটস্ক নগরীর এক দ্বিতল ভবনের সঙ্গে আঘাত লেগে বিধ্বস্ত হলে দুই পাইলটের প্রাণহানি ঘটেছে।
আঞ্চলিক গভর্নর ইগর কোবজেভ সোশ্যাল মিডিয়ায় বলেছেন, বিমানের দুইজন পাইলটই নিহত হয়েছেন। খবর বিবিসির।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের কেউ আহত হননি।
আঞ্চলিক গভর্নর ইগোর কোবজেভ অন্ধকার আকাশে ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটির একটি ভিডিও পোস্ট করেছেন, যাতে দেখা যাচ্ছে যে ঘটনাস্থলে দমকলকর্মীরা কাজ করছেন।
আরও পড়ুন: টানা তিনবার চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষে জিনপিং
রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটি বলেছে, তারা এরিমধ্যে কারণ অনুসন্ধান শুরু করেছে। তবে ঠিক কি কারণে এমন দুর্ঘটনা ঘটলো তা তৎক্ষণাৎ জানা যায়নি।
একাত্তর/আরএ