পাকিস্তানে ভারী বৃষ্টিতে ২২ জনের মৃত্যু

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ এএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাসহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টিতে অন্তত ২২ জন মারা গেছেন। ওই এলাকায় আরও প্রাণহানি ঘটতে পারে বলে শনিবার আশঙ্কা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কোয়েটা উপত্যকায় প্রায় সারাদিনই ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়েছে। এর ফলে সেখানকার প্রধান সড়ক ও রাস্তা পানিতে ডুবে গেছে। শুধু তাই না, অসংখ্য ঘরবাড়িও ভেসে গেছে। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই বৃষ্টিতে ইরান থেকে আসা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) বহনকারী একটি বড় ট্যাংকার উল্টে গেছে। পরে স্রোতের ধাক্কায় ভেসে যায় ট্যাংকারটি। তবে গাড়ির চালক ও অন্য লোকজন নিরাপদ আছেন।

বেলুচিস্তানের বোলান, নরিগজ-মুলা ও অন্যান্য নদী বৃষ্টির পানিতে উপচে গেছে। এসব নদীর অববাহিকা এলাকায় তুমুল বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এর আগেও বেলুচিস্তানের বিভিন্ন জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হয়। ওই সময় সেখানকার অনেক বাড়িঘর ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গত চারদিনে অন্তত ৫৯ জনের প্রাণহানি ঘটেছে।

 

একাত্তর/জো
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর