পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে সিন্ধ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। বাসটি একটি গভীর জলাধারের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হুসাইন জানান, এই গ্রীষ্মে বন্যায় সড়কটি ভেসে যায় এবং সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়। বাসের চালক সড়কটির বিকল্প রাস্তা ব্যবহারের দিকনির্দেশনা খেয়াল না করায় ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো পাল্লা ছিল উত্তর কোরীয় মিসাইলের
এ বছর পাকিস্তানে রেকর্ড পরিমাণে মৌসুমি বৃষ্টি হয়। এতে দেশটির এক তৃতীয়াংশ পানিতে তলিয়ে যায়।
এর ফলে প্রায় ৮০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। সড়ক যোগাযোগ ব্যবস্থাসহ নানাক্ষেত্রে এর ক্ষত এখনো রয়ে গেছে।
একাত্তর/এসজে