যুক্তরাষ্ট্রে আঘাত হানার মতো পাল্লা ছিল উত্তর কোরীয় মিসাইলের

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৩:৩৬ পিএম

উত্তর কোরিয়ার উৎক্ষেপণ করা সর্বশেষ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পাল্লা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার জন্য যথেষ্ট ছিল বলে দাবি করেছে জাপান। 

স্থানীয় সময় শুক্রবার (১৮ নভেম্বর) সকায় সোয়া দশটায় পিয়ংইয়ং থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি জাপানের হোক্কাইডো থেকে ২১০ কিলোমিটার পশ্চিমে সমুদ্রে গিয়ে পড়ে। 

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ছয় হাজার ১০০ কিলোমিটার উচ্চতায় উঠে এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে। এর গতি ছিল শব্দের বেগের ২২ গুণ। 

তবে জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাডা বলেন, ক্ষেপণাস্ত্রটির পাল্লা যুক্তরাষ্ট্রে পৌঁছানোর জন্য যথেষ্ট ছিল। 

তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটির গতিপথ বিবেচনা করে ধারণা করা যায় ওয়ারহেডের ওজনভেদে এর সর্বোচ্চ পাল্লা ১৫ হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারত। আর তার মানে মার্কিন ভূখণ্ড এর পাল্লার সীমানার মধ্যে ছিল। 

এ ধরণের পদক্ষেপ একদমই সহ্য করা হবে না বলে পিয়ংইয়ংকে সতর্ক করে দেয়া হয়েছে বলেও জানান তিনি। 

এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। অপরদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়া। 

রোববার (১৩ নভেম্বর) কম্বোডিয়ায় এক বৈঠকে পারস্পরিক সামরিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইওল, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

এরপর বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এফএম চোই সন হুই হুঁশিয়ারি দিয়ে বলেন, ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধি করলে আরও 'কঠোর' প্রতিক্রিয়া জানানো হবে। আর তারপরই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। 

আরও পড়ুন: টুইটারের দৈনিক লোকসান ৪০ লাখ ডলার

গত দুই মাসে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া। এদের মধ্যে বেশিরভাগ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র হলেও, কয়েকটি ছিল দূরপাল্লার যেগুলোর যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকিস্বরূপ। 

বর্তমানে হোয়াসং-১৭ নামের একটি নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে উত্তর কোরিয়া। অতীতে যেসব আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে তার চেয়ে এটি অনেক বড়। বিশেষজ্ঞদের ধারণা, এটি একসাথে একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম, যা একে প্রতিরোধ করা আরও কঠিন করে তুলবে। 


একাত্তর/এসজে
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর