ফ্রান্সের লিয়ন শহরের কাছে ভলক্স এন ভেলিনে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ১৭০ জন ফায়ার সার্ভিসের সদস্যের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগিকাণ্ডের পর ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। এছাড়া ৪ জনের অবস্থা গুরুতর।
দেশটির জরুরি বিভাগ জানায়, একটি সাত তলা আবাসিক ভবনে আগুন লাগে। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে।
তবে, এখনো পর্যন্ত আগুন লাগার কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।
ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, তাৎক্ষণিকভাবে আমরা আগুন লাগার কারণ জানতে পারিনি। অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আমাদের উদ্ধারকর্মীরা লোকদের উদ্ধার করেছেন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ভূমিধসে আটজন নিহত, অনেকে নিখোঁজ
তিনি বলেন, যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে- তাদের বয়স ৩ থেকে ১৫’র মাঝামাঝি।
একাত্তর/আরএ