ইরান-আমেরিকার লড়াইয়ের মাঝে এবার ইউরোপীয় এন্ট্রি!

আপডেট : ০৭ মে ২০২৬, ০৫:৪৬ পিএম

মধ্যপ্রাচ্যের উত্তাল সমুদ্রে এবার নামল ইউরোপীয় শক্তি। আমেরিকা ও ইরানের মধ্যকার ‘নৌ-যুদ্ধ’ যখন বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে, ঠিক তখনই হরমুজ প্রণালীতে নিজেদের দাপট দেখাতে রণতরী পাঠাল ফ্রান্স। দেশটি বলছে, হরমুজ প্রণালীতে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলতে পারে না।

হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা ও ইরানের মধ্যকার দড়ি টানাটানি যখন থামছেই না, তখন আর বসে থাকতে পারল না ইউরোপ। বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে আগুন আর অর্থনীতির মন্দা রুখতে এবার সরাসরি ময়দানে নামল ফ্রান্স। বুধবার ফরাসি সেনাবাহিনী তাদের গর্বের এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গল’-কে লোহিত সাগরের উদ্দেশ্যে পাঠানোর ঘোষণা দিয়েছে। উদ্দেশ্য স্পষ্ট, হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা।


ফরাসি প্রেসিডেন্সির এক কর্মকর্তা জানিয়েছেন, আমেরিকা ও ইরানের পারস্পরিক অবরোধের কারণে বিশ্ব অর্থনীতি যে পরিমাণ ক্ষতির মুখে পড়ছে, তা আর মুখ বুজে সহ্য করা সম্ভব নয়। গত সোমবারও হরমুজের সংকীর্ণ জলপথে দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে, যা চার সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতিকে প্রায় ধ্বংস করে দিয়েছে। এই পরিস্থিতিতে ফ্রান্স মনে করছে, শুধু আলোচনা নয়, সাগরে নিজেদের পেশিশক্তি দেখানোও এখন জরুরি।

ফ্রান্স এবং ব্রিটেন গত কয়েক সপ্তাহ ধরে একটি গোপন পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই পরিকল্পনার মূল কথা হলো, পরিস্থিতি স্থিতিশীল হলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের দায়িত্ব নেবে একটি বহুজাতিক বাহিনী। ফরাসি বিমানবাহী রণতরীর সাথে ইতিমধ্যে ইতালি ও নেদারল্যান্ডসের যুদ্ধজাহাজও যোগ দিয়েছে। প্রায় ডজনখানেক দেশ এই মিশনে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে। ফ্রান্সের প্রস্তাবটি বেশ ‘রসালো’- ইরানকে তাদের জাহাজ চলাচলের সুযোগ দেয়া হবে, বিনিময়ে তারা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে আলোচনায় বসবে। অন্যদিকে, আমেরিকা তাদের নৌ-অবরোধ তুলে নেবে।


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইউরোপীয় দেশগুলোর ওপর চটেছিলেন কারণ তারা তাঁর নৌ-অবরোধে সরাসরি সমর্থন দেয়নি। এখন রণতরী পাঠিয়ে ফ্রান্স হয়তো ট্রাম্পের সেই ক্ষোভ কিছুটা প্রশমনের চেষ্টা করছে। তবে প্রশ্ন উঠছে, ইরান কেন এই প্রস্তাবে রাজি হবে? কারণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণই তো তাদের সবচেয়ে বড় তুরুপের তাস।

এতদিন এই যুদ্ধে ইউরোপ ছিল শুধু দর্শক। কিন্তু তেলের দাম যখন ব্যারেল প্রতি ১০০ ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে, তখন নিজেদের স্বার্থ রক্ষায় রণতরী নামানো ছাড়া আর কোনো পথ খোলা নেই তাদের সামনে। লোহিত সাগরের দিকে এগিয়ে যাওয়া ‘শার্ল দ্য গল’ এখন বিশ্বকে এই বার্তাই দিচ্ছে, আমেরিকা বা ইরান নয়, হরমুজের দখল নিতে এখন তৈরি ইউরোপও।

তথ্যসূত্র: রয়টার্স

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর