মালয়েশিয়ায় ভূমিধসে আটজন নিহত, অনেকে নিখোঁজ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০১:১১ পিএম

মালয়েশিয়ার একটি ক্যাম্পিং সাইটে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার কর্মীরা তাদের সন্ধানে সেখানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) এক টুইটে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, রাজধানী কুয়ালালামপুরের একেবারে উপকণ্ঠে এবং পার্বত্য এক ক্যাসিনো রিসোর্টের কাছের বাতাং কলি শহরের অদূরে এ ভূমিধসে অন্তত সাতজন আহত হয়েছেন। খবর এএফপির।

খবরে বলা হয়, প্রবল বর্ষণের পর মালয়েশিয়ায় ভূমিধস একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বছরের শেষের দিকে দেশটিতে নিয়মিতভাবে প্রচণ্ড বৃষ্টিপাত হতে দেখা যায়। এ কারণে সরকার পাহাড়িয়া এলাকায় ঘরবাড়ি গড়ে তোলার এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। তবে খারাপ আবহাওয়ার পর দেশটিতে নিয়মিতভাবে ভূমিধসের ঘটনা ঘটে থাকে।

বিবিসির খবরে বলা হয়েছে, একটি খামারের পাশে ৯০ জন লোক একটি ক্যাম্পে ছিলো। দুর্ঘটনার পর তাদের মধ্যে ৫৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। বাকি ৮ জনের মৃত্যু হলেও অন্যরা নিখোঁজ রয়েছেন।

মালয়েশিয়ার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী নিক নাজমি বিন নিক আহমেদ, টুইটারে বলেন, আমি প্রার্থনা করি যাদের খুঁজে পাওয়া যাচ্ছেনা দ্রুত যেনো তাদের খোঁজ মেলে।

তিনি জানান, দুর্ঘটনার পর সকাল থেকেই উদ্ধারকর্মীরা কাজ করছেন।

image


গত মার্চে কুয়ালালামপুরের একটি শহরতলীতে বড় ধরনের ভূমিধসের ঘটনায় চারজন নিহত হয়। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এ ভূমিধসে তাদের ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ায় তারা প্রাণ হারায়।

আরও পড়ুন: সাইবেরিয়ায় তেল শোধনাগারে আগুনে দুইজন নিহত

১৯৯৩ সালে মালয়েশিয়ার রাজধানীর উপকণ্ঠে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এক ভূমিধসে ১২ তলা বিশিষ্ট একটি ভবন ভেঙ্গে পড়ায় ৪৮ জন নিহত হয়।


একাত্তর/আরএ

পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে তালেবান নিজেদের একতাবদ্ধ হিসেবে দাবি করে আসলেও, সম্প্রতি ফাঁস হওয়া এক অডিও ক্লিপ এবং বিবিসির দীর্ঘ অনুসন্ধানে গোষ্ঠীটির ভেতরে চরম বিভক্তির চিত্র ফুটে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যানোরমা তথ্যচিত্রে তার ২০২১ সালের ৬ জানুয়ারিতে দেয়া বক্তব্য সম্পাদনা নিয়ে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের (বিবিসি) বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর