এক মাসের সমুদ্রযাত্রার পর ইন্দোনেশিয়ার আচেহতে পৌঁছেছেন ৫৭ জন রোহিঙ্গা শরণার্থী। তবে তারা কয়েক সপ্তাহ ধরে সাগরে নিখোঁজ ১৫০ জন রোহিঙ্গার একটি দলের অংশ কিনা তা এখনও স্পষ্ট নয়।
সোমবার (২৬ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে ৫৭ জন রোহিঙ্গা শরণার্থীকে নিয়ে একটি নৌকা আচেহ প্রদেশে পৌঁছায়।
তবে এসব রোহিঙ্গা শরণার্থী কোথা থেকে তাদের যাত্রা শুরু করেছিলেন তা এখনও জানা যায়নি।
স্থানীয় পুলিশের মুখপাত্র উইনার্দি জানান, নৌকাটির ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিলো। বাতাসের সাহায্যে ভেসে ভেসে নৌকাটি আচেহ বেসারের লাদং গ্রামে পৌঁছায়।
তিনি জানান, নৌকায় থাকা রোহিঙ্গারা এক মাস ধরে সাগরে ভেসে থাকার কথা জানিয়েছেন। ক্ষুধা-তৃষ্ণায় কাতর হয়ে পড়ায় তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে যাওয়া ১৮০ রোহিঙ্গার সাগরে মৃত্যুর আশঙ্কা
স্থানীয় একজন অভিবাসন কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, ওইসব শরণার্থীকে আপাতত একটি সরকারি কেন্দ্রে রাখা হবে।
একাত্তর/এসজে