বাংলাদেশ থেকে যাওয়া ১৮০ রোহিঙ্গার সাগরে মৃত্যুর আশঙ্কা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১২:৩৫ পিএম

নভেম্বরে বাংলাদেশ থেকে সমুদ্রপথে যাত্রা করা প্রায় ১৮০ রোহিঙ্গা শরণার্থী নৌকা ডুবে মৃত্যুবরণ করেছে বলে আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। 

রোববার (২৫ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাগরে নিখোঁজ হওয়ার পর 'সমুদ্রযাত্রার অযোগ্য' নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করছে সংস্থাটি। 

এক টুইটবার্তায় ইউএনএইচসিআর জানায়, নৌকার যাত্রীদের সাথে তাদের পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা তাদের সাথে শেষ কথা বলেছেন তাদের ধারণা নৌকার সবাই মারা গেছেন। 

২০১৭ সালে শুরু হওয়া মিয়ানমারের সামরিক জান্তার ক্র্যাকডাউনের পর থেকে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করে আসছেন। 

আরও পড়ুন: 'বিগ ফ্রিজে' বিপর্যস্ত উত্তর আমেরিকা, নিহত ৩৮

মালয়েশিয়ার মতো বিভিন্ন দক্ষিণ-পূর্ব এশিয় দেশে কাজের প্রলোভন দেখিয়ে তাদেরকে অবৈধ ও বিপজ্জনক সমুদ্রযাত্রার দিকে ঠেলে দেন মানব পাচারকারীরা। 

গত সপ্তাহে ভারত উপকূলের কাছে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকায় ২০ জন রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয় বলে জানিয়েছে মিয়ানমারের রোহিঙ্গা অধিকার বিষয়ক কয়েকটি গোষ্ঠী। শতাধিক রোহিঙ্গা শরণার্থী নিয়ে নৌকাটি মালয়েশিয়ার সমুদ্রসীমায় অবস্থান করছিলো বলে ধারণা করা হয়। 


একাত্তর/এসজে


পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিয়েছে রাজ্যটির বিজেপি সরকার।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্র এক তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সম্মেলনটির অন্যতম...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর