লেবাননে নৌকা ডুবে দুই অভিবাসন প্রত্যাশী নিহত, উদ্ধার ২৩২

লেবানন উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৩২ জন অভিবাসন প্রত্যাশীকে। 

শনিবার (৩১ ডিসেম্বর) লেবাননের সেনাবাহিনী জানায়, রাজধানী বৈরুতের উত্তরে সেলাতার কাছ থেকে ওই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়।

তারা আরও জানায়, নৌবাহিনীর তিনটি জাহাজ ও লেবাননে অবস্থিত জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর একটি নৌকা উদ্ধারকাজে অংশ নেয়। 

আরও পড়ুন: করোনা মোকাবেলায় চীনকে সহায়তার প্রস্তাব তাইওয়ানের

গত সেপ্টেম্বরে সিরিয়ান বন্দরনগরী টারটাস উপকূলের কাছে ৩৪ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়। তারা লেবানন থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন বলে ধারণা করা হয়। 


একাত্তর/এসজে