নেপালে বিধ্বস্ত উড়োজাহাজে থাকা যাত্রীদের নাম প্রকাশ

নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ৭২ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ৬৮ জন যাত্রী এবং চার জন ক্রু ছিলেন।

রোববার (১৫ জানুয়ারি) সকালে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে জানানো হয়, পুরাতন বিমানবন্দর এবং পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে বিধ্বস্ত হওয়া ইয়েতি এয়ারলাইন্সের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

এরইমধ্যে ওই বিমানে থাকা ৬৮ যাত্রীর তথ্য প্রকাশ করেছে নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তালিকায় দেখা যায়- যাত্রীদের মধ্যে পাঁচজন ভারতীয়, চারজন রাশিয়ান, দুইজন দক্ষিণ কোরিয়ান, একজন আইরিশ এবং একজন অস্ট্রেলিয়ান ছাড়াও একজন ফরাসি ও একজন আর্জেন্টাইন নাগরিক ছিলেন।

বাকি ৫৩জন নেপালের নাগরিক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।


একাত্তর/আরএ