কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৬৬

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১১:০৩ এএম

কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন। উড়োজাহাজটিতে সেনা ও ক্রু মিলিয়ে মোট ১২৫ জন যাত্রী ছিলেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

এর আগে স্থানীয় সময় সোমবার সি-১৩০ হারকিউলিস উড়োজাহাজটি ইকুয়েডর ও পেরুর দক্ষিণ সীমান্তের কাছাকাছি পুয়ের্তো লেগুইসামো থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। এতে জ্বলন্ত ধ্বংসাবশেষ জঙ্গলের ভেতরে ছড়িয়ে পড়ে। 

একটি সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, এই দুর্ঘটনায় ৫৮ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া বিমান বাহিনীর ছয় জন সদস্য এবং দুই পুলিশ কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সরকার সচিব কার্লোস ক্লারোস জানান, আহত অবস্থায় বহু মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

তদন্তকারীরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন বলেও জানান তিনি। 

যে সীমান্ত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সামরিক তৎপরতা চলছে। মাদক পাচারকারী চক্র ও সশস্ত্র গোষ্ঠীগুলো দমনে কলম্বিয়া ও ইকুয়েডরের সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।

ঘটনাস্থল থেকে পাওয়া এএফপির ছবিতে দেখা গেছে, গাছের ওপর দিয়ে ধোঁয়া ও আগুনের শিখা উঠছে। আর ভেঙে পড়া ‘এফএসি ১০১৬’ বিমানের চারপাশে স্থানীয় লোকজন ঘোরাফেরা করছেন।

প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার কারণ নির্ধারণ করা খুবই জরুরি।

সানচেজ বলেন, এটি দেশের জন্য অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। আমাদের প্রার্থনা যেন কিছুটা হলেও সান্ত্বনা বয়ে আনে।

জেনারেল কার্লোস ফার্নান্দো সিলভা রুয়েদা জানান, বিমানে ১১৪ জন সেনাসদস্য ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। তারা পুয়ের্তো লেগুইসামো থেকে কাছাকাছি একটি আমাজন ঘাঁটির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় তারা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো একটি ফুটেজ শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে বিমানটি নিচে আছড়ে পড়ার আগে উচ্চতা বাড়ানোর চেষ্টা করছে।

তিনি এক্স-এ এই দুর্ঘটনাকে ‘ভয়াবহ একটি ঘটনা’ হিসেবে উল্লেখ করেন এবং কলম্বিয়ার সামরিক সরঞ্জাম আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। যদিও তিনি নির্দিষ্টভাবে এই দুর্ঘটনার সাথে বিমানের অবস্থার কোনো যোগসূত্র উল্লেখ করেননি।

এক মাসেরও কম সময়ের মধ্যে দক্ষিণ আমেরিকায় লকহিড মার্টিন নির্মিত চার-ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ সি-১৩০ হারকিউলিস বিমানের এটি দ্বিতীয় দুর্ঘটনা।

এর আগে ফেব্রুয়ারির ২৭ তারিখে লা পাজের কাছে অবতরণের সময় ব্যাংকনোট বহনকারী একটি বলিভিয়ার সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়, এতে অন্তত ২৪ জন নিহত হন।

অস্থায়ী বা অপ্রস্তুত রানওয়ে থেকে উড্ডয়নের সক্ষমতার জন্য সুপরিচিত বিমানটি বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সামরিক বাহিনী ব্যাপকভাবে ব্যবহার করে থাকে।

আরবিএস
প্রবল ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড কলম্বিয়ায় অলৌকিকভাবে বেঁচে থাকা মানুষদের খুঁজে বের করতে সময়ের সাথে পাল্লা দিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। সোমবার ৭.৪ মাত্রার শক্তিশালী...
চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। ৭.৪ মাত্রার এই বিধ্বংসী ভূকম্পনে গুঁড়িয়ে গেছে দেশটির কফি উৎপাদনকারী পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো। ধ্বংসস্তূপের নিচে...
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী সাত দশমিক চার মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৬৮ জন।
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে দশকের অন্যতম শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ধসে পড়া ভবন ও ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে কাউকে জীবিত উদ্ধারের আশায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন জরুরি...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর