নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম

নেপালের রাজনীতিতে এক নজিরবিহীন নাটকীয়তায় সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে, রাজধানী কাঠমান্ডুর ভক্তপুরে তাঁদের নিজ নিজ বাসভবন থেকে পুলিশ তাঁদের আটক করে কাঠমান্ডুর জেলা পুলিশ রেঞ্জে নিয়ে যায়।

দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন শাহর নেতৃত্বাধীন মন্ত্রিসভার এক জরুরি সিদ্ধান্তের পর এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। গত ৮ ও ৯ সেপ্টেম্বরে নেপালে হওয়া 'জেন জি' বা তরুণ প্রজন্মের বিক্ষোভ দমনে তৎকালীন সরকারের ভূমিকা খতিয়ে দেখতে গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছিল।

ছবি: সংগৃহীত
সেই কমিশন সাবেক প্রধানমন্ত্রী অলি, স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এবং কেন্দ্রীয় নিরাপত্তা কমিটির সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি শুরুর সুপারিশ করে।

পুলিশ জানিয়েছে, অলিকে ভক্তপুরের গুন্ডু এলাকায় অবস্থিত তাঁর ব্যক্তিগত বাসভবন থেকে আটক করে ভদ্রকালীস্থ পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে, কাঠমান্ডু উপত্যকা অপরাধ তদন্ত দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন, রমেশ লেখককেও একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

ছবি: সংগৃহীত
সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া এই তদন্ত প্রতিবেদনে বিক্ষোভ দমনে অমানবিক ক্র্যাকডাউন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। যদিও পূর্ববর্তী সরকার প্রতিবেদনটি জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিলেও তা আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়নি, তবে প্রতিবেদনের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে সংবাদমাধ্যমে ফাঁস হয়েছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বিক্ষোভ দমনে তৎকালীন নীতি-নির্ধারকদের ভূমিকা এবং দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই গ্রেপ্তার। এই ঘটনার ফলে নেপালের রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে।

তথ্যসূত্র: কাঠমান্ডু পোস্ট

এআরএস
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে তাঁর বাকি কারাদণ্ডের মেয়াদ গৃহবন্দী হিসেবে কাটানোর অনুমতি দিয়ে রাজক্ষমা অনুমোদন করেছেন দেশটির রাজা সুলতান ইব্রাহিম। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট...
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর