মঙ্গলগ্রহে বিনিয়োগ, ইলনকে খোঁচা বিল গেটসের

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, বিশ্বের কোটি কোটি মানুষের যেখানে টিকার নিরাপত্তা নেই, সেখানে মঙ্গলগ্রহে অভিযান অপব্যয়। তাই তিনি মঙ্গলগ্রহের পরিবর্তে টিকায় বিনিয়োগে আগ্রহী এবং সেটাই করে যাবার কথা জানিয়েছেন বিশ্ব সেরা এই ধনী।

তিনি বলেন, মঙ্গলগ্রহে যাওয়া খুবই ব্যয়সাপেক্ষ ব্যাপার। তার চেয়ে এক হাজার ডলার ব্যয় করে হামের টিকা কিনে যদি বিতরণ করা যায়, তাহলে অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব।

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সম্প্রতি বলেছেন, মঙ্গলগ্রহে মানব বসতি স্থাপনে বিনিয়োগে আগ্রহী তিনি। এই তালিকার অপর ব্যক্তি জেফ বেজোসও একই কথা বলেছেন।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে জানাতে চাইলে তিনি বলেন, মঙ্গলে যাওয়ার চেয়ে টিকা কেনা বেশি গুরুত্বপূর্ণ। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিল গেটস বলেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ‘নাটকীয়ভাবে’ মানব সভ্যতাকে বদলে দিতে পারে।

বিল গেটস বলেন, মঙ্গল গ্রহে যাওয়াটা অনেক বেশি ব্যয়বহুল। এর বদলে আপনি হামের টিকা কিনতে পারেন। এক হাজার ডলার খরচ করে টিকা কিনে আপনি একজনের জীবন বাঁচাতে পারেন। এ কারণে মঙ্গলে যাওয়ার চেয়ে টিকা কেনাকে বিল গেটস বেশি গুরুত্ব দিচ্ছেন।

আরও পড়ুন: ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি জামিনে মুক্ত

এক সময়ের বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস ২০০৬ সালে মাইক্রোসফটের দৈনন্দিন কাজ থেকে অবসর নেন। এরপর সাবেক স্ত্রী মেলিন্ডার সঙ্গে পূর্ণোদ্যমে লেগে পড়েন দাতব্য কাজে। তাদের গড়া প্রতিষ্ঠানের নাম বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। 

এ প্রতিষ্ঠান জনহিতকর কাজ ও গবেষণায় অর্থ দান করে। বর্তমানে বিল গেটস নিয়ম করে বড় বড় বিজ্ঞানীদের সঙ্গে দেখা করছেন, স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে সোচ্চার আছেন। প্রতিদিন নিয়ম করে পড়াশোনা করছেন, লিখছেন।


একাত্তর/এসি