ট্রাম্পের নৈশভোজে সৌদি যুবরাজের সঙ্গে রোনালদো ও মাস্ক

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৩ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও ধনকুবের ইলন মাস্ক।

সৌদি ক্লাব আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। মানবাধিকার নিয়ে নানা প্রশ্ন থাকলেও কাড়ি কাড়ি অর্থ খরচ করে তারকাদের দলে ভেড়াচ্ছে মরুভূমির এই দেশটি। রোনালদোও সেই আকর্ষণে সেখানে পাড়ি জমানো অভিজ্ঞ খেলোয়াড়দের একজন।

৪০ বছর বয়সী এই তারকার সঙ্গে সৌদি ক্লাবের চুক্তি এই গ্রীষ্মেই শেষ হতে চলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হলে প্রবেশের ঠিক আগ মুহূর্তেই ট্রাম্পের টেবিলের সামনের দিকে নিজের আসন গ্রহণ করেন রোনালদো।

নৈশভোজের আগে বক্তৃতায় ট্রাম্প বলেন, ‘আমার ছেলে রোনালদোর বড় ভক্ত।’ 

এসময় ট্রাম্পের ১৯ বছর বয়সী ছেলে ব্যারনের সঙ্গে রোনালদোর দেখা হয়। এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, এখন সে আগের চেয়ে (ব্যারন) তার বাবাকে একটু বেশি সম্মান করে, শুধু তোমার (রোনালদো) সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কারণে।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও নৈশভোজে ছিলেন। ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হতে যাওয়ায় এর আগেও তাকে এখানে দেখা গেছে।

গত রোববার পর্তুগাল আগামী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। রোনালদো জানিয়েছেন, আগামী বিশ্বকাপই হবে ‘নিশ্চিতভাবে’ তার শেষ বিশ্বকাপ।

এই অভিজাত নৈশভোজে স্পেসএক্স ও টেসলার কর্ণধার ইলন মাস্কও উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিশ্বের শীর্ষ এই ধনীর সম্পর্কের চরম অবনতি ঘটেছিল, তবে তার উপস্থিতি প্রমাণ করে যে সেই তিক্ততা এখন অনেকটা কেটে গেছে।

দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া মাস্ক খরচ কমানোর জন্য গঠিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ (ডিওজিই)-এর প্রধান হিসেবে পাঁচ মাস দায়িত্ব পালন করেছেন। এর আগে গত মে মাসে ট্রাম্পের সঙ্গে সৌদি সফরেও গিয়েছিলেন তিনি।

তবে জুলাই মাসে তাদের সম্পর্কে ফাটল ধরে। মাস্ক ট্রাম্পের তথাকথিত ‘বিশাল ও সুন্দর’ ব্যয় বিলের সমালোচনা করেন। এরপর তিনি মন্তব্য করেন যে, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টাইন সংক্রান্ত তদন্ত ফাইলে প্রেসিডেন্টের নাম রয়েছে।

এর জবাবে ট্রাম্প মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার (ডিপোর্টেশন) হুমকি দিয়েছিলেন।

মাস্ককে নৈশভোজে মোমবাতির আলোয় অতিথিদের সঙ্গে গল্প করতে দেখা যায়। তবে তিনি ট্রাম্পের টেবিলে ছিলেন না।

নৈশভোজে ট্রাম্প সৌদি যুবরাজকে ‘নেতৃত্বগুণ সম্পন্ন মানুষ’ হিসেবে প্রশংসা করেন। এর আগে তিনি ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় যুবরাজের পক্ষ নিয়েছিলেন।

আরবিএস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর