মালির পশ্চিমাঞ্চলে একটি চেকপয়েন্টে সন্দেহভাজন জিহাদিদের (সন্ত্রাসী) হামলায় দেশটির দুই পুলিশ ও এক ফরাসি সেনা নিহত হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) মৌরিতানিয়া সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় নারা শহরের চেকপয়েন্টে এ হামলা চালানো হয়।
স্থানীয় একজন কর্মকর্তার বরাতে এ খবর নিশিচত করেছে বার্তা সংস্থা এএফপি।
পুলিশী সূত্রে বলা হয়েছে, হামলাকারীরা সন্দেহভাজন জিহাদি। নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে। প্রায় ১৫ হামলাকারীকে নিরস্ত্র করা হয়।
আরও পড়ুন: এইচএসসির ফল জানবেন যেভাবে
গত প্রায় এক দশক ধরে জিহাদিবাদের বিস্তার এবং নিরাপত্তা, রাজনৈতিক ও মানবিক সংকটে জর্জরিত মালি।
সহিংসতা দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে কেন্দ্রীভূত থাকলেও বর্তমানে তা প্রতিবেশী বুরকিনা ফাসো ও নাইজারে ছড়িয়ে পড়েছে।
একইদিনে বুরকিনা ফাসোর মধ্যাঞ্চলীয় একটি শহরে সন্দেহভাজন জিহাদি বন্দুকধারীদের হামলায় ছয় জন নিহত হয়েছে।
একাত্তর/আরবিএস