ইরানে নতুন হামলার ছক, ইউরেনিয়াম জব্দে কমান্ডো অভিযান

আপডেট : ১৬ মে ২০২৬, ০৩:৪২ পিএম

গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যখন এক ধরনের আপেক্ষিক শান্ত পরিবেশ বিরাজ করছিলো, ঠিক তখনই আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।

নিউইয়র্ক টাইমসের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলের যুদ্ধবিরতির পর এটিই দুই দেশের সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের দুজন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই এই নতুন অভিযান চালানো হতে পারে।


মার্কিন কর্মকর্তাদের মতে, এবারের সম্ভাব্য অভিযানের অন্যতম মূল লক্ষ্য হতে পারে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করা। আর এই অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ কাজের জন্য বিশেষ মার্কিন কমান্ডো বাহিনী মোতায়েনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে।

তবে এই অভিযান সফল করতে হলে সংশ্লিষ্ট এলাকায় একটি শক্ত নিরাপত্তা বলয় তৈরি করতে হবে, যার জন্য প্রয়োজন হবে হাজার হাজার সেনা। এর ফলে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি ও রক্তক্ষয়ী সংঘাতের চরম ঝুঁকি রয়েছে।

এই কমান্ডো অভিযানের পাশাপাশি পারস্য উপসাগরে অবস্থিত ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র ‘খারগ দ্বীপ’ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনাও মার্কিন ও ইসরাইলি নীতিনির্ধারকদের টেবিলে রয়েছে। এর বাইরে আরেকটি বিকল্প হিসেবে ইরানের সামরিক ও কৌশলগত অবকাঠামোগত স্থাপনাগুলোতে আরও ব্যাপক আকারে বিমান হামলা চালানোর প্রস্তুতিও রাখা হয়েছে।


ইসরাইলি নেতাদের দাবি, এর আগে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় চালানো তাদের সামরিক অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দেওয়া, পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে উদ্ভূত হুমকি কমানো এবং ইরানের অভ্যন্তরে সরকারবিরোধী পরিস্থিতি তৈরি করা।

তবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ৪০ দিনের তীব্র সংঘাতের পরও গত মাসের শুরুতে যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত এই লক্ষ্যগুলোর একটিও অর্জিত হয়নি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে বড় ধরনের হামলা চালায়। জবাবে তেহরানও ইসরাইল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর ব্যাপক প্রতিশোধমূলক ব্যবস্থা নেয় এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দেয়।


প্রায় পাঁচ সপ্তাহব্যাপী এই ধ্বংসাত্মক সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। কিন্তু ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কোনো নির্দিষ্ট সময়সীমা ছাড়াই এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছিলেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কাগজে-কলমে যুদ্ধবিরতি চললেও এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও, ভেতরে ভেতরে নতুন হামলার এই ছক মধ্যপ্রাচ্যকে আবারও এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে।

ওয়াশিংটন ও তেল আবিবের এই নতুন যৌথ রণকৌশল যদি সত্যিই আগামী সপ্তাহে বাস্তবায়িত হয়, তবে তা পুরো অঞ্চলের নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতিকে এক নজিরবিহীন সংকটের মুখে ফেলবে তা বলাই বাহুল্য।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর