একের পর এক মিসাইল ছুঁড়ে এরইমধ্যে ‘রকেট ম্যান’ পরিচিতি পাওয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আবারও আলোচনায় ফিরেছেন নতুন এবং অভিনব এক নির্দেশনার কারণে।
তার মেয়ের নামে রাখা যাবে না কোনও মেয়ের নাম। এমনকি, কিমের কন্যা যে পোশাক পরেন, সেটা অনুকরণ করাও দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হবে উত্তর কোরিয়াতে।
বিস্ময়কর আর অভিনব হলেও সত্যি এমন নির্দেশ জারি করেছে উত্তর কোরিয়ার সরকার। আর এনিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে গোটা বিশ্বে।
মার্কিন গণমাথ্যম ফক্স নিউজ জানিয়েছে, কিমের মেয়ে জু জং উন বর্তমানে স্কুলছাত্রী। বয়স ১১। তার নামে দেশটিতে কোনও মেয়ের নাম রাখা যাবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন।
এমনকী, কিম কন্যার জন্মের আগে থেকে যাদের নাম ‘জু’ প্রশাসন থেকে তাঁদের নাম বদলে ফেলার নির্দেশনাও জারি করা হয়েছে। যা না মানলে কঠোর শাস্তি দেয়া হবে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জু’ নামে যদি দেশের কোনও মেয়ের নামকরণ করা হয় তবে তা দ্রুত বদলে ফেলতে হবে। আর কারও নাম জু-এর নামে দেওয়া যাবে না।
কোনও মেয়ে জু-এর মতো কোনও পোশাক ক্রয় করতে বা পরতে পারবে না। দেশটির পিয়ংইয়ং প্রদেশের চোংজুর নিরাপত্তা বিভাগ গত ৮ ফেব্রুয়ারি এই বিজ্ঞপ্তি জারি করেছে।
কিম পরিবারের প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর শাসন আমল থেকেই এই 'প্রথা' চলে এসেছে। সেই সময় থেকেই জোরপূর্বক পরিবর্তন করানো হত নেতাদের সঙ্গে মিলে যাওয়া নাম।
আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে বাইবেলের গল্পের সাথে তুলনা জেলেনস্কির
বর্তমানে কিম জং উন, স্ত্রী সল জু’র নামে কেউ নাম রাখতে পা না সেদেশে। এবার সে তালিকায় জুড়ে গেল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার মেয়ে জু-আয়ে’র নামও।
কিম জং উনের দ্বিতীয় সন্তান জু। এছাড়া তাঁর আরও দুই সন্তান আছে। তবে জু-ই তাঁর সবচেয়ে পছন্দের। বলা হচ্ছে জু হতে পারেন সম্ভাব্য উত্তরসূরি।
একাত্তর/আরবিএস