অভিশংসনের গুঞ্জনে কোণঠাসা মার্কিন প্রতিরক্ষামন্ত্রী!

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের পর থেকেই গভীর সংকটের মুখে পড়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। হোয়াইট হাউসের অন্দরে তার ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হওয়ার পাশাপাশি ডেমোক্র্যাটদের পক্ষ থেকে কঠোর তদন্ত ও অভিশংসনের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। তবে এত চাপের মুখেও নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে পিছু হটতে নারাজ ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহযোগী।

সম্প্রতি ছয় মিনিটের একটি ভিডিওবার্তা প্রকাশ করে নিজের আমলের সফলতা তুলে ধরেছেন হেগসেথ। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্টের মতো আমরাও কখনো পিছপা হইনি এবং হব না। হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলার নিয়োগ পাওয়ার পর তার সাথে নিজের ছবি পোস্ট করে হেগসেথ লিখেছেন, দাঁড়াও, লড়াই করো, প্রজাতন্ত্রকে রক্ষা করো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে তাকে বরখাস্ত করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন।

তবে পর্দার পেছনের চিত্র সম্পূর্ণ আলাদা। ইরান যুদ্ধের অর্থনৈতিক ব্যয় ও দেশের অন্যান্য ব্যর্থতার কারণে ভোটাররা রিপাবলিকানদের ক্ষমতাচ্যুত করার পর থেকেই হেগসেথকে নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ মহলে প্রশ্ন উঠেছে। একাধিক সিনিয়র কর্মকর্তা মনে করছেন, প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে হেগসেথের সরে দাঁড়ানো উচিত। বিদায়ী রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসি এরিমধ্যে অপরাধ ও দুর্নীতির অভিযোগে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করেছেন। এমনকি নিজ দলের মধ্যেও কেউ কেউ তার পদত্যাগ দাবি করছেন। ডেমোক্র্যাটরা নতুন কংগ্রেসে তার কর্মকাণ্ড নিয়ে বড় ধরনের তদন্তের প্রস্তুতি নিচ্ছে।

সেনেটের কঠিন অনুমোদন প্রক্রিয়া পার হয়ে এর আগেও নানা বিতর্কের জন্ম দিয়েছেন হেগসেথ—যার মধ্যে রয়েছে সিগন্যাল অ্যাপে সংবেদনশীল তথ্য শেয়ার করা এবং শীর্ষ জেনারেলদের বরখাস্ত করার মতো ঘটনা। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। কংগ্রেসে ডেমোক্র্যাটদের আধিপত্য এবং রিপাবলিকান শিবিরের অভ্যন্তরীণ অসন্তোষের কারণে হেগসেথের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে।

বিশ্লেষকরা বলছেন, হোয়াইট হাউস কিংবা কংগ্রেসে তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন হেগসেথকে টিকিয়ে রাখতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

তথ্যসূত্র: দ্য পলিটিকো

একাত্তর/এআরএস
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান তীব্র উত্তেজনা ও সামরিক সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দাবি করে...
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয় ইরানের রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। তেহরানের কট্টরপন্থী নেতারা মনে করছেন,...
প্যারাগুয়ে জুড়ে এখন তীব্র ক্ষোভ ও চরম অনিশ্চয়তা। দেশের অর্ধেকেরও বেশি মানুষ নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকা সঞ্চয় তুলতে পারছেন না। এই নজিরবিহীন আর্থিক বিপর্যয় ও ব্যাংক ধসের জেরে ক্ষমতা হারাতে...
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জোড়া ধাক্কা খেয়ে ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে। সাধারণত প্রেসিডেন্টের ক্ষমতাসীন দল মধ্যবর্তী...
যশোরে নদীর পানি থেকে বস্তাবন্দি অবস্থায় এক বৃদ্ধের মরদেহ করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সকালে জেলার মণিরামপুর উপজেলার মসিয়াহাটির হেলারঘাট এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে সশস্ত্র হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত ও আহত হওয়ার ঘটনায় এক বেলুচ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার এ...
সিলেটে টেস্ট ক্রিকেটের ইতিহাসে লেখা হলো এক অবিশ্বাস্য ও রোমাঞ্চকর অধ্যায়। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা তৌহিদ হৃদয়ের মহাকাব্যিক ও রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ভর করে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে...
ফুটবল স্কিল দিয়ে বিশ্ব জয় করলেও ইতিহাস আর রাজনীতির ক্লাসে বোধহয় একটু কাঁচাই রয়ে গেছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে! চীনের আধুনিক রূপকার মাও সেতুংকে নিয়ে করা এক মন্তব্য ঘিরে এখন তুমুল কাণ্ড।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর