ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে বাইবেলের গল্পের সাথে তুলনা জেলেনস্কির

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৭ পিএম

রাশিয়াকে যুদ্ধে পরাজিত করার লক্ষ্যে ইউক্রেনে অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আবারও আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, শুক্রবার জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। 

রুশ আগ্রাসনের প্রথম বার্ষিকীর কয়েকদিন আগে শুরু হওয়া চলতি বছরের এই সম্মেলনের মূল বিষয়বস্তু হচ্ছে ইউক্রেনের জন্য সমর্থন।

সম্মেলনে জেলেনস্কি বলেন, আমাদের দ্রুত করা দরকার। 

এসময় তিনি রাশিয়ার বিরুদ্ধে তার দেশের লড়াইকে ডেভিড এবং গোলিয়াথের বাইবেলের যুদ্ধের সাথে তুলনা করে বলেছেন, পশ্চিমা অস্ত্রগুলো "রাশিয়ান গোলিয়াথকে" পরাজিত করার চাবিকাঠি হবে।

তিনি বলেন, এজন্য অস্ত্র সরবরাহ ত্বরান্বিত করতে হবে। বিলম্ব করার বিষয়টি সবসময় একটি ভুল ছিল এবং এখনও একটি ভুল।

"আমাদের বিজয়ের কোন বিকল্প নেই" উল্লেখ করে জেলেনস্কি বলেন, ইউক্রেন ও ইউরোপের স্বাধীনতার সাথে আপোষ করা কখনই উচিত হবে না।

তিনি আরও বলেন, এটা স্পষ্ট যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু ইউক্রেনেই থেমে থাকবেন না, বরং অন্যান্য সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোতেও তার অভিযান অব্যাহত রাখবেন।

image

দৈত্যকার গোলিয়াথের সঙ্গে যুদ্ধ করছে ডেভিড

আরও পড়ুন: মাংসের বাজার অস্থির, এমন আগে দেখেনি দেশ

তিন দিনের এই ফোরামে ভাষণ দেয়ার জন্য নির্ধারিত ব্যক্তিদের মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী হাইয়াশি ইয়োশিমাসাও রয়েছেন। এছাড়াও সম্মেলনে যোগ দেবেন বিশ্বের একাধিক দেশের নেতারা। 

অন্যদিকে এবারের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমেরিকা ও চীনের নেতারা সংলাপের সুযোগ পেলেও রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি৷

বাইবেল অনুযায়ী, ডেভিড ছিলেন ইসরাইলের দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা। তাকে নায়কও বলা যায়। অন্যদিকে দৈত্যকার গোলিয়াথ ছিলেন একজন খলনায়ক। 


 একাত্তর/আরবিএস  

রাশিয়ার দিক থেকে ক্রমাগত বাড়তে থাকা সামরিক হুমকির প্রেক্ষাপটে সাধারণ নাগরিকদের নিরাপদ সরিয়ে নেয়ার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বাল্টিক দেশ- লিথুনিয়া। তবে, রাশিয়ার কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ এবং তীব্র জ্বালানি সংকটের মধ্যে থাকা কিউবায় নতুন করে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। শুক্রবার সংঘটিত এই ব্ল্যাকআউটের ফলে দেশজুড়ে চরম বিদ্যুৎহীন পরিস্থিতির সৃষ্টি হয়,...
রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা এবং পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন সাগরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হয়ে উঠেছে উত্তাল। সাগরের তীব্র...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে এসে নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের আলোচনায় প্রথমবারের মতো...
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর