দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) দেশটির দুর্নীতি দমন সংস্থা এই তথ্য জানিয়েছে। খবর: রয়টার্স।
এক বিবৃতিতে মালয়েশিয় দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) বলেছে, ক্ষমতায় থাকার সময় একটি অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচি নিয়ে জিজ্ঞাসাবাদের পর মুহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২০ থেকে ২০২১ পর্যন্ত ১৭ মাস প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মুহিউদ্দিন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ আনা হবে।
গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে হারের পর থেকে মুহিউদ্দিন ও তার দল দুর্নীতির তদন্তের মুখে রয়েছে। মুহিউদ্দিনের শাসনামলে অনুমোদিত কোটি ডলারের কয়েকটি প্রকল্প পর্যালোচনার নির্দেশ দেন আনোয়ার ইব্রাহিম। এসব প্রকল্পের মধ্যে রয়েছে কোভিড-১৯ ত্রাণ কর্মসূচি। অভিযোগ রয়েছে, এক্ষেত্রে উপযুক্ত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
আরও পড়ুন: পাঁচটি মার্কিন পারমাণবিক সাবমেরিন কিনছে অস্ট্রেলিয়া
অতীতে এসব দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে মুহিউদ্দিন ইয়াসিন। তিনি এগুলোকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছেন।
একাত্তর/জো