পাঁচটি মার্কিন পারমাণবিক সাবমেরিন কিনছে অস্ট্রেলিয়া

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৬:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক শক্তি চালিত অন্তত পাঁচটি ভার্জিনিয়া সাবমেরিন কেনার ঘোষণা দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। 

প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা চুক্তির (আকসু) অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে অস্ট্রেলিয়াকে এই সাবমেরিন দেবে যুক্তরাষ্ট্র। খবর: রয়টার্স।

আকসু চুক্তি হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি। এই চুক্তি মোতাবেক অস্ট্রেলিয়াকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পারমাণবিক সাবমেরিন অর্জনে সহায়তা করবে। সাধারণ সাবমেরিনের তুলনায় পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন আরও বেশি সময় পানির নিচে অবস্থান করতে পারে। পানির নিচে এই সাবমেরিনগুলোকে শনাক্ত করাও কষ্টসাধ্য।

বার্তা সংস্থা রয়টার্সকে এক কর্মকর্তা জানিয়েছেন, এই চুক্তি অনুসারে আগামী বছরগুলোতে অস্ট্রেলিয়ার বন্দরে অন্তত একটি মার্কিন সাবমেরিন থাকার কথা। ২০৩০ দশকের মধ্যে ব্রিটিশ নকশা ও মার্কিন প্রযুক্তিতে আরও বেশকিছু সাবমেরিন তৈরি করা হবে অস্ট্রেলিয়ায়।

আকসু চুক্তির পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানাতে সোমবার (১৩ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরে বৈঠক করবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

আরও পড়ুন: নিজ কার্যালয়ে বিস্ফোরণে তালেবান গভর্নর নিহত

ধারণা করা হচ্ছে, ২০২১ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় এই চুক্তিতে সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের বিষয়েও দেশগুলো একে অপরকে সহায়তা করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। এটিকে চীনা প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ হিসেবেও দেখেন বিশ্লেষকরা।


একাত্তর/জো

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর