ইমরান খানের স্বাস্থ্যের অবনতি, দ্রুত হাসপাতালে ভর্তির নির্দেশ

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০২:৩৩ পিএম

গুরুতর স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে অবিলম্বে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত (সুপ্রিম কোর্ট)।

মঙ্গলবার, সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘদিনের তোলা স্বাস্থ্যসংক্রান্ত উদ্বেগের সুরাহা করে ইমরান খানের পরিবার ও পিটিআই নেতাকর্মীদের বড় ধরনের স্বস্তি এনে দেয়া হয়েছে।

ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২২ সালে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন। তাঁর বিরুদ্ধে দায়ের করা একের পর এক মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে শুরু থেকেই দাবি করে আসছেন তিনি।

দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকার কারণে সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছিল। গত বছর তাঁর দুই ছেলে বাবার স্বাস্থ্যের বিষয়ে বারবার চরম উদ্বেগ প্রকাশ করেন।

এমনকি কারাগারে যথাযথ চিকিৎসার অভাবে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে পিটিআই’র আইনজীবীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। সবশেষ মেডিকেল রিপোর্টের ভিত্তিতে তাঁর পরিবার ও দল হাসপাতাল স্থানান্তরের জন্য জোরালো আইনি লড়াই চালিয়ে আসছিল।

আদালতের এই গুরুত্বপূর্ণ রায়কে স্বাগত জানিয়ে পিটিআই’র মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, এটি অত্যন্ত স্বস্তিদায়ক একটি রায়। আমরা কেবল আফসোস প্রকাশ করছি যে এই নির্দেশটি আরও আগে এলে তাঁর চোখ এবং সার্বিক স্বাস্থ্যের এতটা অবনতি হতো না। তিনি আরও যোগ করেন, চিকিৎসা শেষ না হওয়া এবং ডাক্তাররা পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত ইমরান খানকে যেন হাসপাতালেই রাখা হয়।

আদালতের এই নির্দেশের পর ইমরান খানকে সুচিকিৎসার জন্য পিআইএমএস বা নির্ধারিত কোনো উন্নত বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর