মৌসুমি তাপমাত্রার রেকর্ড ছাড়িয়েছে এশিয়ার তাপপ্রবাহ। ফলে দ্রুত পরিবর্তনশীল জলবায়ুর সঙ্গে এই অঞ্চলের দেশগুলো কতটা খাপ খাওয়াতে পারবে, তা নিয়ে বাড়ছে উদ্বেগ।
এপ্রিল মাসেই এশিয়ার একটি বড় অংশ মারাত্মক তাপপ্রবাহের শিকার হয়েছে। আর মে মাসে সেই তাপমাত্রাও ছাড়িয়ে গেছে অঞ্চলটিতে। চলতি বছর শতাব্দীর উষ্ণতম মে মাস কাটিয়েছে এশিয়ার দেশ চীন।
মে মাসে দেশটির গড় তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ৪০ বছরের মধ্যে উষ্ণতম মে মাস কাটিয়েছে সিঙ্গাপুরও।
আরও পড়ুন: হাঙরের আক্রমণে রুশ নাগরিকের মৃত্যু
এরইমধ্যে ভিয়েতনামের রাস্তার লাইটসহ বিদ্যুৎ ব্যয় হয় এমন অনেক প্রকল্প থেমে গিয়েছে। কারণ ৪৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড তাপমাত্রায় তীব্র গরমে দেশটিতে এসির চাহিদা ও ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুতের জোগান দেয়া কঠিন হয়ে পড়েছে।
একাত্তর/আরএ