হাঙরের আক্রমণে রুশ নাগরিকের মৃত্যু

আপডেট : ০৯ জুন ২০২৩, ১০:০৬ এএম

হাঙরের আক্রমণে এক রাশিয়ান নাগরিক মারা গেছেন। মিশরের লোহিত সাগরের রিসোর্ট শহর হুরগাদা উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

মিশরের পরিবেশ মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার হুরগাদার কাছে টাইগার হাঙরের আক্রমণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। খরব আল-জাজিরার।

দুর্ঘটনার পর উপকূলটির ৭৪ কিলোমিটারজুড়ে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পাশাপাশি রোববার পর্যন্ত সাঁতার, স্নরকেলিংসহ অন্যান্য কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বারবার আক্রমণের পর ওই ব্যক্তিকে পানির নিচে টেনে নিয়ে যায় হাঙরটি।

আরও পড়ুন: ভারতের ভিসানীতিতে বিপাকে আফগান শিক্ষার্থীরা

বিস্তারিত কোনো তথ্য প্রকাশ না করে মন্ত্রণালয়টি এক ফেসবুক পোস্টে জানিয়েছে, তারা হাঙরটিকে ধরতে সক্ষম হয়েছে এবং বিরল এ আক্রমণের কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।


একাত্তর/আরএ

রাশিয়ার তৈরি অতিদ্রুতগতির জেটচালিত সুপারফাস্ট ড্রোন ইউক্রেন যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার সামনে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ঘণ্টায় ৩৭০ মাইল গতিসম্পন্ন...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
ডেনমার্ক উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে দুই দুইটি সতর্কতামূলক ফ্লেয়ার বা আতশবাজি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ডেনমার্ক সামরিক বাহিনীর দেওয়া তথ্য...
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের একটি পুলিশ সদর দপ্তরের মসজিদে জুমার নামাজ চলাকালীন এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মারাত্মকভাবে আহত হয়েছেন। আফগান সীমান্ত...
নাইজেরিয়ার কুখ্যাত ও দুর্ধষ জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এবং এর সহযোগী সংগঠন আইএসডব্লিউএপি’র যোদ্ধারা এখন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ব্যবহার করে...
টেকসই জ্বালানি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে দেশের সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার।
আফগানিস্তানের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ব্যাট হাতে তাণ্ডব যখন ক্রিকেট বিশ্বকে বুঁদ করে রেখেছে, ঠিক তখনই রিজার্ভ বেঞ্চে বসেই পুরো সিরিজ কাটাতে হয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর