যুক্তরাজ্যের নটিংহ্যাম শহরের একটি রাস্তা থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি ভ্যান অন্য তিন জনকে চাপা দেয়ার চেষ্টা করলে সন্দেহভাজন এক জনকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
বিবিসি ও আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে শহরের কেন্দ্রস্থলের একটি রাস্তা থেকে দু'জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আরও এক জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
অন্যদিকে আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিফ কনস্টেবল কেট মেনেল বলেছেন, এটি ভয়ঙ্কর এবং দুঃখজনক ঘটনা যা তিন জনের প্রাণ কেড়ে নিয়েছে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি এই তিনটি ঘটনায় জড়িত এক জনকে আমরা আটক করেছি। এই তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং গোয়েন্দাদের একটি দল ঠিক কী ঘটেছে তা নিশ্চিত করতে কাজ করছে।
পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন।
এরইমধ্যে ওই এলাকার একাধিক রাস্তা বন্ধ করে দেয়ার পাশপাশি নটিংহামজুড়ে স্থানীয় ট্রাম নেটওয়ার্ক স্থগিত করা হয়েছে।
একাত্তর/আরবিএস