দিল্লিতে মিছিলের আগেই অভিজিৎ ও নেহা আটক

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম

ভারতের রজধানী দিল্লির হৃদপিণ্ড কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার নির্ধারিত মিছিল শুরুর মাত্র কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ৩১ বছর বয়সী অভিজিৎ দীপকেকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করেছে দিল্লি পুলিশ। এক সপ্তাহের মধ্যে এটি তাঁর দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা।

একই সাথে প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে শুরু হওয়া কঠোর পদক্ষেপের অংশ হিসেবে যন্তর মন্তর এলাকা থেকে ২৯ বছর বয়সী প্রখ্যাত ছাত্রনেত্রী নেহা বোরাকেও আটক করেছে কর্তৃপক্ষ।


এর আগে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুম্বাই থেকে দিল্লিতে পা রাখার পরপরই প্রথমবার আটক হয়েছিলেন দীপকে। মূলত গত ১৩ অক্টোবর যন্তর মন্তরকে বিক্ষোভের স্থান হিসেবে বাতিল বা অকার্যকর ঘোষণা করার পরদিন জাতীয় পতাকা উঁচিয়ে সেখানে প্রবেশের অভিযোগে সিজেপি সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। সহকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং ক্ষোভ থেকেই এই ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলের ডাক দেওয়া হয়েছিল।


শুক্রবার সকালে দিল্লি পুলিশ প্রথমে অভিজিত দীপকের  বাড়িতে হাজির হয়ে তাঁকে মিছিল না করার জন্য একটি আইনি নোটিশ দেয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-র ১৬৩ ধারার অধীনে জারি করা এই নোটিশে স্পষ্ট জানানো হয়, নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) এই তিরঙ্গা যাত্রার কোনো অনুমতি দেয়নি। ফলে অনুমতি ছাড়া এই জমায়েত ও মিছিল করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, গায়ে সাদা রঙের গান্ধীজির ছবিযুক্ত টি-শার্ট, পরনে জিন্স এবং কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়িয়ে লিভিং রুমের হলুদ সোফায় বসে পুলিশের সঙ্গে তর্ক করছেন দিপকে। টেবিলের ওপর রাখা নোটিশের কাগজগুলো উল্টে দেখে তিনি ক্ষোভের সাথে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করেন, আপনারা আমার ওপর কীসের অভিযোগ আনছেন? আমি কোন আইন ভেঙেছি?"


জবাবে এক পুলিশ কর্মকর্তা তাঁকে স্পষ্ট জানিয়ে দেন, আপনি নয়াদিল্লিতে যেতে পারবেন না। আমরা আপনাকে আটক করছি। দিপকে তখন পাল্টা যুক্তি দিয়ে বলেন, নয়াদিল্লিতে যেতে পারব না ঠিক আছে, অন্য কোথাও তো যেতে পারি! পুলিশ কর্মকর্তারা জানান, জাতীয় পতাকা বহন করা বা ওড়ানো অপরাধ নয়, তবে বিধিনিষেধ ভঙ্গ করে বেআইনিভাবে লোক জড়ো করা ও মিছিল বের করা অপরাধ। একই সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা মেনে পতাকার মর্যাদা রক্ষার বিষয়টিও তাঁকে স্মরণ করিয়ে দেওয়া হয়।

অভিজিৎ দীপকের পাশাপাশি যুব আন্দোলনের অন্যতম মুখ ও বিশিষ্ট অ্যাক্টিভিস্ট নেহা বোরাকে যন্তর মন্তরের কাছে মিছিলের চেষ্টা করার সময় আটক করে নিয়ে যায় পুলিশ। ককরোচ যুব আন্দোলনের নেতাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর এমন একযোগ পদক্ষেপ ও গ্রেপ্তার অভিযানকে কেন্দ্র করে বর্তমানে পুরো দিল্লি জুড়ে ব্যাপক তোলপাড় চলছে।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
শুক্রবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। সিজেপির পক্ষ...
সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক 'যন্তর মন্তর' আন্দোলনের নির্দিষ্ট স্থান হিসেবে তার পরিচয় হারিয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে যন্তর মন্তরকে বিক্ষোভের তালিকা থেকে বাদ...
ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা ও নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে নজিরবিহীন ঝটিকা বিক্ষোভ প্রদর্শন করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্র সরকার যন্তর মন্তরকে...
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অমর কালজয়ী সৃষ্টিতেই চিরস্মরণীয়, বরণীয় ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। তাঁর গান, কবিতা ও নাটক কালের সীমা অতিক্রম করে যুগের পর যুগ জেগে রয়েছে কোটি বাঙালির হৃদয়ে। তাই বিশ্বকবির...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর ফাঁসের ঘটনায় বিভিন্ন সরকারি দপ্তরের পাঁচ কর্মচারীসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর