ইসরায়েলি কারাগার থেকে শুক্রাণু পাচারকালে ফিলিস্তিনি আটক

ইসরায়েলের কারাগার থেকে বোতলে করে এক ফিলিস্তিনি কয়েদির শুক্রাণু পাচারের সময় আরেক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় র‍্যামন কারাগারের ওই ফিলিস্তিনি কয়েদি সন্তানের আশায় স্ত্রীর কাছে শুক্রাণু পাঠাচ্ছিলেন। খবর: মিডলইস্ট আই।

ইসরায়েলের প্রিজন সার্ভিস জানিয়েছে, র‍্যামন কারাগারের এক ফিলিস্তিনি কয়েদির শুক্রাণু বোতলে করে পাচারের সময় আরেক ফিলিস্তিনিকে আটক করেছে কারারক্ষীরা।

প্রিজন সার্ভিস আরও জানায়, র‍্যামন কারাগারের কাছেই একটি সংশোধন কেন্দ্র রয়েছে। ওই সংশোধন কেন্দ্রে থেকে বোতলে ভরা শুক্রাণুসহ এক ফিলিস্তিনিকে আটক করা হয়। আটক ফিলিস্তিনি সংশোধন কেন্দ্রে বন্দি ছিলেন। তার স্বীকারোক্তি নিয়ে র‍্যামন কারাগারে থাকা ওই ফিলিস্তিনি কয়েদিকেও শনাক্ত করে কর্তৃপক্ষ।

সম্প্রতি ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের সন্তানের বাবা হওয়ার বিষয়টি আলোচনায় আসে। শুক্রাণু সংগ্রহ করে ভিট্রোফার্টিলাইজেশন প্রক্রিয়ায় গর্ভধারণ করেন বন্দি ফিলিস্তিনিদের স্ত্রীরা।

ভিট্রোফার্টিলাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে গর্ভবতী হওয়া বেশ ব্যয়বহুল। এজন্য ১০ হাজার ডলার বা তার চেয়েও বেশি খরচ করতে হয়।

আরও পড়ুন: ত্রিপুরায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ ছয়জন নিহত

২০১২ সালে প্রথম ফিলিস্তিনে ভিট্রোফার্টিলাইজেশন প্রক্রিয়া শিশুর জন্ম হয়।


একাত্তর/জো