তিহার জেলের বিশেষ সেলে সিজেপি নেতা আশুতোষ-সৌরভ

২৪ ঘণ্টা নজরদারি!

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ এএম

নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের আলাদা হাই-সিকিউরিটি ওয়ার্ডে রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সেলের সামনে অতিরিক্ত কারারক্ষী মোতায়েন করা হয়েছে এবং দিনের বেলা অন্য বন্দীদের সঙ্গে তাদের চলাফেরা ও মেলামেশার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে জেল কর্তৃপক্ষ।

দিল্লি পুলিশ জানিয়েছে, জনশৃঙ্খলা ভঙ্গ ও আইন লঙ্ঘনের অভিযোগে গত ১৪ অক্টোবর তাদের গ্রেপ্তার করা হয়। জামিনে মুক্তি পেলে তাঁরা আবারও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন এবং সাধারণ মানুষকে উসকানি দিতে পারেন, এমন আশঙ্কায় আদালত তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে তিহাড় জেলে পাঠানোর নির্দেশ দেয়।


জেল সুত্রে জানা গেছে, বন্দীদের তালিকায় আশুতোষ রাঙ্কার নম্বর ১৭৮৪ এবং সৌরভ দাসের নম্বর ৩৭৫২। প্রথমে দুজনকে জেল নম্বর ২-এ রাখা হলেও পরবর্তীতে আশুতোষকে জেল নম্বর ৪-এ স্থানান্তরিত করা হয়। বর্তমানে সৌরভ দাস ২ নম্বর জেলের ৩ নম্বর ওয়ার্ডে এবং আশুতোষ রাঙ্কা ৪ নম্বর জেলের ১৫ নম্বর ওয়ার্ডে বন্দী রয়েছেন। তাদের রাখা সেলগুলো তুলনামূলক কম ভিড়যুক্ত এবং সাধারণ বন্দীদের প্রবেশ সেখানে পুরোপুরি নিষিদ্ধ।

তিহার জেলের এক কর্মকর্তা জানান, দুটি সেলই সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রয়েছে এবং তাঁদেরকে ২৪ ঘণ্টার ‘সুসাইড ওয়াচ’ বা আত্মহত্যার ঝুঁকিমুক্ত নজরদারিতে রাখা হয়েছে। বৃহস্পতিবার সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও দলের আইনি প্রধান রত্না সিং জেলে গিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন।


উল্লেখ্য, সৌরভ দাসকে তিহারের যে ২ নম্বর জেলে রাখা হয়েছে, সেখানে পূর্বে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বন্দী ছিলেন এবং বর্তমানে সাবেক জেএনইউ শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্ট উমর খালিদ পৃথক একটি হাই-রিঙ্ক সেলে অবস্থান করছেন। অন্যদিকে, ৪ নম্বর জেলটি পূর্বে কার কর্তৃপক্ষ বিপাসনা ধ্যান কর্মসূচির জন্য ব্যবহার করত এবং সেখানে একসময় অস্ত্র ব্যবসায়ী অভিষেক বর্মাও বন্দী ছিলেন। জেলের ভেতরে বিশেষ কোনো সুবিধা দাবি না করলেও, তাঁদের একজন অন্য এক কয়েদির সঙ্গে দেখা করার মৌখিক অনুরোধ জানিয়েছিলেন, যা জেল কর্তৃপক্ষ সাথে সাথে প্রত্যাখ্যান করেছে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

একাত্তর/এআরএস
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
ভারতের রজধানী দিল্লির হৃদপিণ্ড কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার নির্ধারিত মিছিল শুরুর মাত্র কয়েক মিনিট আগে ককরোচ জনতা পার্টির...
শুক্রবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। সিজেপির পক্ষ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর