ত্রিপুরায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ সাতজন নিহত

আপডেট : ২৯ জুন ২০২৩, ০১:১৩ পিএম

ভারতের ত্রিপুরা রাজ্যে রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ সাতজন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন।

বুধবার স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার দিকে রাজ্যের উনকোটি জেলার কুমারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর: হিন্দুস্তান টাইমস।

বিকালে কুমারঘাট থেকে রথযাত্রা বের হচ্ছিল। ওই সময় কাঠ ও লোহার তৈরি রথের দড়ি টানছিলেন কয়েক হাজার মানুষ। রথটি কুমারঘাট ব্লক চৌমুহনী পৌঁছতেই বৈদ্যুতিক তারের সংস্পর্শ হয়। এ সময় রথের সংস্পর্শে থাকা বেশ কয়েকজন সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মুহূর্তেই রথে আগুন লেগে যায়।

ভয়াবহ এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, রথের চাকার কাছে পড়ে আছেন কয়েকজন নারী। তাদের শরীরে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, রথের সময়ে নিরাপত্তার কারণে ওই তারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা ছিল। এটি না করায় এ দুর্ঘটনা ঘটেছে।

ত্রিপুরার অতিরিক্ত আইজি (আইনশৃঙ্খলা) জ্যোতিস্মান দাস চৌধুরী জানান, কুমারঘাটে জগন্নাথ দেবের ‘উল্টো রথযাত্রা’ উপলক্ষে রথ বের করেছিলেন স্থানীয় ভক্তরা। ওই রথটি কিছুদূর এগোতেই ১৩৩ কিলোভোল্টের একটি তারের সাথে সংস্পর্শ হয়। এতে নিমিষেই রথটিতে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয় অনেকেই।

এ ঘটনায় শোকপ্রকাশ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, কুমারঘাটে উল্টোরথ টানার সময় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজন দর্শনার্থী প্রাণ হারিয়েছেন। অনেকে আহতও হয়েছেন। এই ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে রাজ্য সরকার নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াবে।

মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যটির বিদ্যুৎমন্ত্রী ও ডিজিএমের কাছে রিপোর্ট তলব করেছেন।

আরও পড়ুন: সিগন্যাল অমান্য করায় কিশোরকে গুলি করে হত্যা, ফ্রান্সে বিক্ষোভ

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সুস্মিতা দেব এবং তিপ্রা মথার চেয়ারম্যান ও ত্রিপুরার রাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মা।


একাত্তর/জো

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর