চাঁদে খনিজ সম্পদ খুঁজবে নাসা

চাঁদের খনিজ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ২০৩২ সাল থেকে শুরু হবে এই অনুসন্ধান কার্যক্রম।

এক সংবাদ সম্মেলনে নাসার জনস্টোন স্পেস সেন্টারের রকেট বিশেষজ্ঞ গেরাল্ড স্যান্ডার্স বলেন, এতদিন মহাকাশে কেবল বৈজ্ঞানিক আবিষ্কার সংক্রান্ত অভিযান পরিচালনা করেছে নাসা। সে সব অভিযানের বিপরীতে এই মিশনটি হবে সম্পূর্ণ বাণিজ্যিক অনুসন্ধানী অভিযান।

এই মিশনে চাঁদের খনিজ সম্পদ, মাটি, পানি পাওয়ার সম্ভাবনা ও সম্ভাব্য অন্যান্য সম্পদগুলো যাচাই করে দেখা হবে। সামনের দিনে চাঁদের অভিযানগুলোতে বাণিজ্যিক বিনিয়োগ আকর্ষণ করাই এই মিশনের মূল উদ্দেশ্য।

আগামী ২০২৫ সালের মধ্যে চাঁদে দ্বিতীয়বার মানব নভোচারী পাঠাতে চায় নাসা। সেই দলে প্রথমবারের মতো অন্তত একজন নারী এবং একজন ট্রান্সজেন্ডার নভোচারী রাখারও পরিকল্পনা রয়েছে সংস্থার।

এছাড়াও সামনে সৌরজগত ও মহাকাশে আরও কয়েকটি অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে নাসার।

আরও পড়ুন: মেক্সিকোতে তীব্র তাপদাহে অন্তত ১০০ মৃত্যু

বর্তমানে মানুষকে চাঁদে পৌঁছানোর পথে নেতৃত্ব দিচ্ছে দুটি দেশ- যুক্তরাষ্ট্র ও চীন। দুটি দেশের প্রকল্পগুলো বেশ বড় এবং বেশ জটিল, যা তাদের এনে দিতে পারে ভালো কিছু ফলাফল। উভয়েরই লক্ষ্য চাঁদ এবং আদি পৃথিবী সম্পর্কে বৈজ্ঞানিক বোঝাপড়া বাড়ানো। এছাড়া মহাকাশ অনুসন্ধান এবং পৃথিবীতে ব্যবহারের জন্য নতুন প্রযুক্তির বিকাশ, সেইসঙ্গে মানুষের জন্য দীর্ঘমেয়াদী মহাকাশ অনুসন্ধানের মঞ্চ তৈরি করা।


একাত্তর/আরএ