মেক্সিকোতে তীব্র তাপদাহে অন্তত ১০০ মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০২৩, ০২:১৫ পিএম

তীব্র তাপদাহে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি (১২২ ডিগ্রি ফারেনহাইট) ছুঁয়েছে। গত দুই সপ্তাহ ধরেই এমন আবহাওয়া বিরাজ করছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা মারা গেছেন তাদের দুই-তৃতীয়াংশের মৃত্যু হয়েছে জুনের ১৮ থেকে ২৪ তারিখের মধ্যে। গত বছরের এই সময়ে গরমের কারণে মাত্র একজনের মৃত্যু সংবাদ পাওয়া গিয়েছিল। খবর রয়টার্সের।

চলতি মাসে তিন সপ্তাহব্যাপী তাপদাহে রেকর্ড চাহিদার কারণে মেক্সিকোতে বিদ্যুতের গ্রিডের ওপর ব্যাপক চাপ পড়ায় বাধ্য হয়ে কর্তৃপক্ষকে কিছু এলাকার পাঠদান কার্যক্রম স্থগিত রাখতে হয়েছে।

কর্তৃপক্ষ যে ১০০ জনের মৃত্যুর কথা বলছে, তাদের বেশিরভাগই হিট স্ট্রোকের কারণে মারা গেছে, অনেকে পানিশূন্যতায়।

তাপদাহে মৃত্যুর প্রায় ৬৪ শতাংশই দেখেছে টেক্সাস সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় রাজ্য নয়েভো লিঁও। বাকি মৃত্যুর বেশিরভাগই হয়েছে পার্শ্ববর্তী তামাউলিপাস ও গাল্ফ উপকূলের ভেরাক্রুজে।

আরও পড়ুন: ‘ইউক্রেনের বিরুদ্ধে আর যুদ্ধ করবে না ওয়াগনার বাহিনী’

সাম্প্রতিক দিনগুলোতে বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমে এসেছে। যদিও দেশটির উত্তরের অনেক শহরে তাপমাত্রা এখনও অনেক। বুধবার সোনোরা রাজ্যের আকোনচি শহরে সর্বোচ্চ ৪৯ ডিগ্রি (১২০ ডিগ্রি ফারেনহাইট) সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।


একাত্তর/আরএ

বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, শক্তিশালী এল নিনোর প্রভাবে সামনের দিনগুলোতে তাপপ্রবাহ, খরা ও দাবানলের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর